advertisement

Nepal Plane Crash: টেক অফের সময়েই দুর্ঘটনা ! নেপালে ১৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

Last Updated:

Saurya Airlines plane with 19 people aboard crashes: কাঠমান্ডু থেকে বিমানটি পোখরার উদ্দেশে রওনা হয়েছিল বুধবার সকালে ৷  ১১টা নাগাদ টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ৷ 

নেপালে ১৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান (Photo: X)
নেপালে ১৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান (Photo: X)
কাঠমান্ডু: নেপালে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা ! কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে সৌর্য এয়ারলাইন্সের (Saurya Airlines) বিমানটি ৷ বিমানে ওই সময় সব মিলিয়ে ১৯ জন ছিলেন বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনায় বেঁচে থাকার সম্ভাবনা কারোরই নেই বলে সংবাদসংস্থা সূত্রে খবর ৷ কাঠমান্ডু থেকে বিমানটি পোখরার (Pokhara) উদ্দেশে রওনা হয়েছিল বুধবার সকালে ৷ ১১টা নাগাদ টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ৷
advertisement
advertisement
দুর্ঘটনাস্থলে জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ বিমানটি ‘টেক অফ’-এর কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে যায় বিমানটিতে ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় সৌর্য এয়ারলাইন্সের বিমানটি। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দরের পরিষেবা। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Plane Crash: টেক অফের সময়েই দুর্ঘটনা ! নেপালে ১৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement