advertisement

Russia Ukraine War: ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া! বাসে এসে পড়ল ড্রোন, মুহূর্তে মৃত্যুমিছিল, শুনে শিউরে উঠবেন

Last Updated:

Russia Ukraine War: জরুরি পরিষেবা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে। এতে দেখা গেছে, হামলার পর একটি পোড়া বাস রাস্তার পাশে উল্টে পড়ে আছে।

ভয়াবহ হামলা
ভয়াবহ হামলা
কিভ: ইউক্রেনে খনিতে কর্মরতদের একটি বাসে ড্রোন হামলা চালাল রাশিয়া। এতে নিহত হয়েছেন ওই বাসে থাকা অন্তত ১২ জন। রবিবার ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বলে জানান ইউক্রেনের জ্বালানিমন্ত্রী। সে দেশের জ্বালানিমন্ত্রী ডেনিস শেমহাল টেলিগ্রামে লেখেন, ‘আজ শত্রুরা দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিন্দনীয় হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় খনিতে কর্মরত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।’
পুলিশ জানায়, তেরনিভস্কা শহরে এই হামলার ঘটনা ঘটেছে। সেখানকার জরুরি পরিষেবা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে। এতে দেখা গেছে, হামলার পর একটি পোড়া বাস রাস্তার পাশে উল্টে পড়ে আছে। জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে এক বিবৃতিতে জানায়, হতাহত ব্যক্তিরা তাঁদের প্রতিষ্ঠানের কর্মী। হামলার সময় তাঁরা সবাই কর্মস্থল থেকে ফিরছিলেন।
এদিকে রবিবার দিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তারা বলেছিলেন, দক্ষিণ-পূর্ব শহর জাপোরিঝিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন।
advertisement
advertisement
এমন এক সময় এসব হামলার কথা জানা গেল, যখন আমেরিকা-রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আগামী বুধ ও বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার এই খবর জানিয়েছেন।
চার বছর পূর্ণ হতে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কিয়েভের ওপর চাপ তৈরি করছে আমেরিকা। দীর্ঘ এই যুদ্ধে ইউক্রেনের নানা গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি দেশটির বিদ্যুৎ পরিকাঠামোর ওপর নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে চলতি শীতে দেশটির জনজীবন তীব্র ভোগান্তিতে পড়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া! বাসে এসে পড়ল ড্রোন, মুহূর্তে মৃত্যুমিছিল, শুনে শিউরে উঠবেন
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement