advertisement

রাঁধুনি চাইছে রাজবাড়ি, বেতন কত জানেন?

Last Updated:
#লন্ডন: আপনি কি দারুণ রান্না করতে পারেন? তাহলে আবেদন করতেই পারেন বাকিংহাম প্যালেসে৷ রাজ প্রাসাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, রাজবাড়ির জন্য রাঁধুনি খোঁজা হচ্ছে৷
তবে রাজবাড়ির রাঁধুনি, তাই যোগ্যতাও হওয়া চাই তেমনই৷ প্রতিদিন উচ্চমানের সব উপকরণ দিয়ে উচ্চমানের সব পদ রাঁধতে হবে৷ বিভিন্ন অনুষ্ঠানের জন্যও নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করে ফেলতে হবে উচ্চমানের সুস্বাদু সব খাবার৷ আর তাই রন্ধনশিল্পের সব খুঁটিনাটি বিষয়ে অবশ্যই পারদর্শী হতে হবে রাঁধুনিকে৷
রয়্যাল শেফ বলে কথা, তাই রাজবাড়িতে থাকার ব্যবস্থাও করা হবে তার৷ সেই সঙ্গেই প্রতিদিনের খাওয়ার ব্যবস্থাও থাকবে রাজবাড়িতেই৷ আর মাস গেলে হাতে আসবে ২২ হাজার পাউন্ড৷ ভারতীয় অঙ্কে যার মূল্য কড়কড়ে ১৮ লক্ষ টাকা৷ আর কী চাই!
advertisement
advertisement
তবে কতটা কঠিন এই কাজ? ১৫ বছর ধরে রয়্যাল ফ্যামিলির শেফ-এর ভূমিকা পালন করেছেন ড্যারেন ম্যাকগ্রাডি৷ হার্পার্স বাজার-এ প্রকাশিত একটি ইন্টারভিউতে ড্যারেন জানিয়েছিলেন, রানি যখনই কোথাও যান সঙ্গে রাখেন তার প্রিয় স্ন্যাক্স চকোলেট বিস্কিট কেক৷ আর রানিকে সন্তুষ্ট করতে পারলেই কেল্লাফতে!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাঁধুনি চাইছে রাজবাড়ি, বেতন কত জানেন?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement