advertisement

ঘোষণা হল রয়্যাল বেবির নাম, প্রিন্স অফ কেমব্রিজের নাম জেনে নিন

Last Updated:

পিতামহ চার্লস ও লুই মাউন্টব্যাাটেনের নামানুসারে তাঁর নাম রাখা হয়েছে৷ প্রিন্স জর্জ ও প্রিন্স উইলিয়ামেরও মিডল নেম লুই৷

#ব্রিটেন: জন্মের আগেই সেলিব্রিটি সে৷ ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজের নবজাতকের নাম নিয়ে তাই জল্পনা চলছিলই৷ আর ছিল প্রতীক্ষা৷ কখন ঘোষণা করা হবে নতুন রাজপুত্রের নাম? অবশেষে তাঁর নাম ঘোষণা করলেন উইলিয়ামস-কেট৷ তাঁদের তৃতীয় সন্তানের নাম লুই আর্থার চার্লস৷
পিতামহ চার্লস ও লুই মাউন্টব্যাাটেনের নামানুসারে তাঁর নাম রাখা হয়েছে৷ প্রিন্স জর্জ ও প্রিন্স উইলিয়ামেরও মিডল নেম লুই৷
advertisement
জন্মের পর থেকেই নাম নিয়ে বাজি ধরার খেলায় মেতে উঠেছিল বুকিরা৷ সবচেয়ে বেশি দর উঠেছিল আর্থার নামের পিছনেই৷ রাজপুত্রের বাবা ডিউক অফ কেমব্রিজের অন্যতম মিডল নেম যে আর্থারও৷
advertisement
এদিন কেনসিংটন প্রাসাদের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় নবজাতকের নাম৷
গত সোমবার সকাল ১১টায় তৃতীয় সন্তানের জন্ম দেন কেট৷ ২০১৩ সালে প্রথম সন্তান রাজকুমার জর্জের জন্ম দেন কেট৷ দ্বিতীয় সন্তান রাজকুমারী শার্লটের জন্ম হয় ২০১৫ সালে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ঘোষণা হল রয়্যাল বেবির নাম, প্রিন্স অফ কেমব্রিজের নাম জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement