advertisement

মাঝ আকাশে প্রাণ বাঁচিয়ে সাড়া ফেলে দিলেন বৃদ্ধ ডাক্তারবাবু !

Last Updated:
#মহীশূর: অবসর নিয়েছেন প্রায় ৯ বছর আগে ৷ এখন চলে তার প্রাইভেট প্র্যাকটিস ৷ সেটা তেমন জোরদার নয় যদিও ৷ অবসর জীবন কাটাতে যতটা কাজ প্রয়োজন হয়, ততটাই করেন মহীশূরের চিকিৎসক ডঃ পি সঙ্গনলমথ ৷ বয়স ৬৯ ৷ মাঝ আকাশে প্রাণ বাঁচিয়ে তিনিই এখন খবরের শিরোনামে ৷
১৩ই নভেম্বর প্যারিস থেকে বেঙ্গালুরু ফিরছিলেন ডাক্তারবাবু ৷ সেই বিমনে থাকা এক ব্যাক্তি অসুস্থ হয়ে পড়েন ৷ নিশ্বাঃস নিতে সমস্যা হতে থাকে তার ৷ বিমানসেবিকারা ব্যাস্ত হয়ে পড়েন ৷ ডঃ সঙ্গনলমথ বাড়িয়ে দেন সাহায্যের হাত ৷ সেই বিমানেই এক যাত্রী ছিলেন যিনি পেশায় নার্স ৷ দুজনে মিলেই অসুস্থ ব্যক্তির চিকিৎসা শুরু করেন ৷
advertisement
advertisement
ডক্তারবাবু বুঝতে পারেন যে ওই ব্যক্তির হার্টের সমস্যা হচ্ছে ৷ সঙ্গে সঙ্গে নার্সের সাহায্যে তিনি ওই ব্যক্তির বুকে চাপ দিতে থাকেন ৷ বিমানে থাকা ফার্স্ট-এইড মেডিসিন দিয়েই চিকিৎসা করতে থাকেন ডঃ সঙ্গনলমথ ৷ বেঙ্গালুরু আসা পর্যন্ত অসুস্থ ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসক ৷
advertisement
বিমান অবতরণের পর অসুস্থ ব্যক্তিকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয় ৷ বিমানের চালক থেকে শুরু করে বিমান সেবিকা, সকলেই ধন্যবাদ জানাতে থাকেন ডঃ সঙ্গনলমথকে ৷ পরের দিন এয়ার ফ্রান্সের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে তাঁকে প্রায় ৮৫হাজার টাকার ভাউচার উপহার স্বরূপ দেওয়া হয় ৷

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মাঝ আকাশে প্রাণ বাঁচিয়ে সাড়া ফেলে দিলেন বৃদ্ধ ডাক্তারবাবু !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement