advertisement

নীলামে উঠছে ভারতের এই দুষ্প্রাপ্য নীল হিরে, দাম উঠতে পারে ২৪ কোটিরও বেশি

Last Updated:
#নয়াদিল্লি: ইংরেজি প্রবাদ রয়েছে ‘দ্য ব্লু ব্লাড’ ৷ রাজ পরিবারের সদস্যদের ধমনীতে নাকি প্রবাহিত হয় নীল রক্ত ৷ আর আগেকার দিনে রাজ পরিবারে নীল হিরে উপহার দেওয়ার রেওয়াজ ছিল ৷ আর সেই হিরেই শোভা পেত কোনও রাজার মাথার পাগড়িতে ৷ কিংবা রানির গলার নেকলেস অথবা আঙুলের আংটিতে ৷ সেই রকমই একটি নীল হিরে নীলামে উঠতে চলেছে এ বার ৷
জানা গিয়েছে, নাসপাতির মতো দেখতে ধূসর ঘন নীল রঙের হিরেটির নাম ‘ফার্নিজ ব্লু’ ৷ ৬.১৬ ক্যারেটের এই হিরেটি ৩০০ বছর আগে উত্তোলন করা হয়েছিল ভারতের গোলকোন্ডার হিরে খনি থেকে ৷ তারপর প্রায় ৩০০ বছর ধরে ইউরোপের বিভিন্ন রাজ পরিবারে হাত বদল হয়েছে এই ‘ফার্নিজ ব্লু’ ৷ আগামী মাসে সুইজারল্যান্ডে নীলামে তোলা হবে এই হিরেটি ৷ মনে করা হচ্ছে দাম উঠবে ৩.৬ মিলিয়ন থেকে ৫.২ মিলিয়ন মার্কিন ডলার ৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ কোটি থেকে ৩৫ কোটি টাকা ৷
advertisement
অকশন হাউজের তথ্য অনুযায়ী, এই হিরের ইতিহাস যেমন- পরাধীন ভারত থেকে তোলা হিরে তিনশো বছর আগে উপহার দেওয়া হয়েছিল স্পেনের মহারানি এলিজাবেথ ফার্নিজকে ৷ ১৭১৪ খ্রিস্টাব্দে তিনি যখন স্পেনের রাজা চতুর্দশ লুইকে বিয়ে করেন সেই অনুষ্ঠানে ৷ স্প্যানিশ রানির নামেই হিরের নামকরণ‚ ফার্নিজ ব্লু ৷
advertisement
এরপর গত তিনশো বছর ধরে স্পেন‚ ফ্রান্স‚ ইতালি ও অস্ট্রিয়ার বিভিন্ন রাজবংশের মধ্যে হাতবদল হয়েছে হীরকখণ্ডটি ৷ মালিক বা মালকিন বদলালেও পাল্টায়নি এর নাম ৷ রাজ পরিবারের বাইরে এর অস্তিত্বও জানত না বাইরের লোকজন ৷ সুরক্ষিত ছিল রাজবংশের গোপন সিন্দুকে ৷ লোকচক্ষুর অন্তরাল থেকে অবশেষে প্রকাশ্যে এসেছে হিরেটি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নীলামে উঠছে ভারতের এই দুষ্প্রাপ্য নীল হিরে, দাম উঠতে পারে ২৪ কোটিরও বেশি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement