advertisement

Modi QUAD Summit 2024: কোয়াড বৈঠকে প্রশংসা মোদির! তাঁর নেতৃত্ব থেকে শেখার আছে, বললেন বাইডেন

Last Updated:

Modi QUAD Summit 2024 তিন নেতাই ভারত মহাসাগরীয় অঞ্চল এবং উপকূলের (আইওআর) ভারতের ভূমিকাকে শক্তিশালী করার জন্য নরেন্দ্র মোদির প্রশংসা করেন। ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট আয়োজনের জন্য মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিশিদা, পাশে থাকার বার্তাও দিয়েছেন।

কোয়াড বৈঠকে প্রশংসা মোদির! তাঁর নেতৃত্ব থেকে শেখার আছে, বললেন বাইডেন
কোয়াড বৈঠকে প্রশংসা মোদির! তাঁর নেতৃত্ব থেকে শেখার আছে, বললেন বাইডেন
ডেলাওয়ার: কোয়াড বৈঠকে যোগ দিয়ে ভূয়সী প্রশংসা পেলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার আমেরিকার ডেলাওয়ারে কোয়াড বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। ওই বৈঠকে বিশ্বের নানা প্রান্তে সংঘাতের আবহে কোয়াডের গুরুত্ব ব্যাখ্যা করে ভাষণ দেওয়ার পর, আলাদা করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিসের সঙ্গেও বৈঠক করেছেন মোদি। রেড কার্পেট বিছিয়ে তিন দেশের তিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অ্যান্থনি আলবানিজ এবং ফুমিও কিশিদাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিন নেতাই ভারত মহাসাগরীয় অঞ্চল এবং উপকূলের (আইওআর) ভারতের ভূমিকাকে শক্তিশালী করার জন্য নরেন্দ্র মোদির প্রশংসা করেন। সূত্রের খবর, কিশিদা ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট আয়োজনের জন্য মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, পাশে থাকার বার্তাও দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজ মোদির নেতৃত্বে ভারত মহাসাগরে প্রধান শক্তি হিসেবে ভারতের ভূমিকা তুলে ধরেন। জো বাইডেনও ভারতের প্রশংসা করে বলেন, “ভারত মহাসাগর অঞ্চলে ভারতের সাফল্য এবং নেতৃত্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কিছু শেখার আছে।”
advertisement
advertisement
বাইডেন তাঁর নিজের শহর উইলমিংটনের আর্কমেয়ার একাডেমিতে কোয়াড লিডারশিপ সামিটে তিন নেতাকে স্বাগত জানান। কোয়াডের সম্মেলনে বাইডেনকে আলাদা করে ধন্যবাদ দিয়েছেন মোদি। তাঁর উদ্দেশে বলেছেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কোয়াডের সম্মেলনে যোগ দিতে পেরে আমি গর্বিত। ২০২১ সালে কোয়াডের প্রথম সম্মেলন আপনার নেতৃত্বেই আয়োজিত হয়েছিল। কত কম সময়ের মধ্যে আমরা পারস্পরিক সহযোগিতার বার্তা চারদিকে ছড়িয়ে দিয়েছি। এতে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ। কোয়াডে এই অবদানের জন্য আমি অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’’
advertisement
কোয়াড সম্মেলনের ভাষণে মোদি আরও বলেন, ‘‘এমন একটা সময়ে আমাদের এই বৈঠক হচ্ছে, যখন বিশ্বের নানা প্রান্তে উদ্বেগ, উত্তেজনা এবং সংঘর্ষের বাতাবরণ রয়েছে। এমন পরিস্থিতিতে কোয়াড একসঙ্গে মিলে কাজ করছে মানবতার স্বার্থে, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে। বিশ্বশান্তির জন্য কোয়াড তাই গুরুত্বপূর্ণ।’’ মোদি জানান, কোয়াড কারও বিরুদ্ধে নয়। তবে এই চতুর্দেশীয় সংগঠন আন্তর্জাতিক নিয়ম মেনে চলে, সব দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং সমস্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে। তাঁর কথায়, ‘‘আমাদের সকলের অগ্রাধিকার ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীন, মুক্ত, সমৃদ্ধিমূলক বাতাবরণ বজায় রাখা। সেটাই আমাদের অঙ্গীকার।’’ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কোয়াড ইতিমধ্যে স্বাস্থ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি, আবহাওয়ার পরিবর্তন নিয়ে বেশ কিছু পদক্ষেপ করেছে বলেও জানান মোদি।
advertisement
কোয়াডের আগামী বছরের সম্মেলন ভারতে হওয়ার কথা। আয়োজক দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে সেই সম্মেলনের নেতৃত্ব দেবেন মোদিই। তিন দিনের সফরে আরও অনেক কর্মসূচি রয়েছে তাঁর। শনিবার বাইডেনের বাড়িতেও আমন্ত্রিত ছিলেন তিনি। সেখানে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে পৃথক ভাবে তাঁর আলোচনা হয়েছে।
advertisement
চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। ডেমোক্র্যাটদের প্রার্থী এ বার আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। রিপাবলিকানদের প্রার্থী হিসাবে এ বার লড়বেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বর্তমানে আমেরিকা একটি রাজনৈতিক সন্ধিক্ষণে উপস্থিত। সেই আবহে কোয়াডের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Modi QUAD Summit 2024: কোয়াড বৈঠকে প্রশংসা মোদির! তাঁর নেতৃত্ব থেকে শেখার আছে, বললেন বাইডেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement