advertisement

Pori Moni: জেল থেকে বেরিয়েই বিশেষ বার্তা পরীমনির! ট্রোলারদের কী জবাব দিলেন অভিনেত্রী

Last Updated:

Pori Moni: অবশেষে জেল থেকে মুক্তি পেলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। মাদকযোগে নাম জড়ানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলিং ও বক্রোক্তির শিকার হয়েছিলেন তিনি।

#ঢাকা: অবশেষে জেল থেকে মুক্তি পেলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি (Pori Moni)। মঙ্গলবারই জামিন পান অভিনেত্রী। কিন্তু সন্ধে ৬টার মধ্যে জামিন সংক্রান্ত কাগজ জেলে এসে পৌঁছয়নি। তাই আরও একটা দিন জেলেই থাকতে হয় তাঁকে। অবশেষে বুধবার সকালে তিনি জেল থেকে ছাড়া পেলেন। প্রায় ২৬দিন কারাবাস করলেন অভিনেত্রী।
মাদকযোগে নাম জড়ানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলিং ও বক্রোক্তির শিকার হয়েছিলেন তিনি। সেই সব ট্রোলিং এরও আজ জবাব দিলেন পরীমনি। জেল থেকে বেরিয়েই হাত তুলে দেখালেন সেই বার্তা। জেল থেকে বেরিয়ে গাড়ির হুড খুলে উঠে দাঁড়ান পরীমনি। ভক্ত ও সংবাদমাধ্যমের দিকে হাত নাড়তে থাকেন হাসিমুখে। আর তখনই নজরে পড়ে তাঁর হাতে লেখা বার্তা।
advertisement
দেখা যায়, পরীমনি মেহেন্দি দিয়ে হাতে লিখেছেন, 'Dont love, m Bitch'। এই বার্তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, তাঁকে ভালো না বাসলেও চলবে। তিনি ট্রোলিংকে গুরুত্ব দেন না। তাই নিজেই বলছেন, " আমায় ভালোবাসতে হবে না। আমি খারাপ।" এদিন পরীমনীর পরনে ছিল সাদা টিশার্ট, মাথায় সাদা পাগড়ি ও মুখে মাস্ক।
advertisement
গত ৪ অগাস্ট নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন পরীমণি। তাঁর বাড়ি থেকে পাওয়া যায় বেশ কিছু মাদক দ্রব্যও। আর এর মধ্যে পুলিশ কর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে সবচেয়ে বেশি জল‌ঘোলা হয়। সম্প্রতি সাকলায়েনের জন্মদিনের ভিডিওয় তাঁর ও পরীমণির একটি ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ্যে আসে যা নিয়ে নেট দুনিয়া সরগরম হয়। তবে সবকিছুর পরে অবশেষে মঙ্গলবার তাঁকে জামিন মঞ্জুর করেন মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pori Moni: জেল থেকে বেরিয়েই বিশেষ বার্তা পরীমনির! ট্রোলারদের কী জবাব দিলেন অভিনেত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement