advertisement

প্লেনের দরজাতেই পিজা অর্ডার করলেন পাইলট, তৃপ্তি করে খেলেন যাত্রীরা

Last Updated:

মাত্র দেড় ঘণ্টায় বিমানের দরজায় এসে পৌঁছয় ২৩টি চিজ অ্যান্ড পেপারনি পিজা৷

#টরন্টো: খারাপ আবহাওয়ার জন্য কখনও উড়ানে দেরি, কখনও অবতরনে দেরি৷ এমনটা তো হয়েই থাকে৷ বিমানে বসে বিরক্তি, একঘেয়েমির শিকার হতে হয় যাত্রীদের৷ তবে সোমবারের এয়ার কানাডা ফ্লাইট ৬০৮-এর যাত্রীদের জন্য অভিজ্ঞতাটা ছিল একটু অন্যরকম৷
খারাপ আবহাওয়ার জন্য টরন্টো থেকে হ্যালিফাক্সগামী বিমানে উড়ানে দেরি হয় ৮ ঘণ্টা৷ যাত্রীদের মুড ঠিক করতে তখনই স্থানীয় এক রেস্তোরাঁয় পিজা অর্ডার করে দেন পাইলট৷ মাত্র দেড় ঘণ্টায় বিমানের দরজায় এসে পৌঁছয় ২৩টি চিজ অ্যান্ড পেপারনি পিজা৷ শুধু তাই নয়, ওই বিমানেই যাত্রা করছিলেন এয়ার ইন্ডিয়ার কিছু জ্যাজ পাইলট৷ তারা হাতে হাতে যাত্রীদের পরিবেশনও করেন পিজা৷
advertisement
Capture
advertisement
যাত্রীরাও টুইটারে ছবি, ভিডিও পোস্ট করে খুশি ব্যক্ত করেন, কৃতজ্ঞতাও জানান৷ তবে এই প্রথম নয়৷ এর আগেও যাত্রীদের একঘেয়েমি কাটাতে বিমানেই ভায়োলিন বাজিয়ে শুনিয়েছিলেন এক ক্রু৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্লেনের দরজাতেই পিজা অর্ডার করলেন পাইলট, তৃপ্তি করে খেলেন যাত্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement