advertisement

Food Vlogger: নীল হয়ে গেল ঠোঁট! ভিউজের নেশায় বিষ কাঁকড়া খেয়ে ভয়ঙ্কর পরিণতি ফুড ব্লগারের

Last Updated:

বিষাক্ত এই কাঁকড়াগুলি ওই অঞ্চলে ডেভিল ক্র্যাব নামে পরিচিত৷ ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোরালের খাঁজে খাঁজে এই ধরনের বিষাক্ত কাঁকড়ার দেখা মেলে৷

বিষাক্ত কাঁকড়া খেয়ে মৃত ফিলিপিন্সের ফুড ব্লগার এমা আমিট৷ Photo- Dapsy/X
বিষাক্ত কাঁকড়া খেয়ে মৃত ফিলিপিন্সের ফুড ব্লগার এমা আমিট৷ Photo- Dapsy/X
সমাজমাধ্যমে ভিউজ, লাইক, শেয়ারের নেশায় বেপরোয়া হয়ে ওঠেন অনেকে৷ যত দিন যাচ্ছে, ভাইরাল হওয়ার এই মরিয়া প্রবণতা যেন আরও বাড়ছে৷ আর তা করতে গিয়ে জেনেশুনেই বিপদ ডেকে আনছেন কেউ কেউ৷ ঠিক যেমনটা করলেন ফিলিপিনস-এর ৫১ বছর বয়সি একজন মহিলা ফুড ব্লগার৷
ফিলিপিনস-এর ওই ফুড ব্লগারের নাম এমা আমিট৷ গত ৪ ফেব্রুয়ারি পালাওয়ানের পুয়ের্তো প্রিন্সেসা-র ম্যানগ্রোভ অরণ্যে গিয়ে এমা এবং তাঁর বন্ধুরা বিষাক্ত কাঁকড়া শিকার করেন৷ এর পর নিজেই সেই নারকেলের দুধ দিয়ে সেই কাঁকড়া রান্নার ভিডিও করেন এমা৷ এর পর রান্না করা সেই কাঁকড়া খান তিনি৷ সেই ভিডিও ফেসবুক এবং টিকটক-এ পোস্টও করেন ওই ফুড ব্লগার৷
advertisement
কিন্তু ওই কাঁকড়া খাওয়ার পরের দিনই বিষক্রিয়ার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এমা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এমার গোটা শরীরে কাঁকড়ার বিষ ছড়িয়ে পড়ে৷ তাঁর ঠোঁট নীল হয়ে যায়৷ ঘন ঘন সংজ্ঞাহীন হয়ে পড়ছিলেন তিনি৷ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়৷ কিন্তু চিকিৎসকরা চেষ্টা করলেও ৬ ফেব্রুয়ারি মৃত্যু হয় তাঁর৷
advertisement
advertisement
advertisement
এমার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গিয়ে তাঁর বমির ভিতরে ওই বিষাক্ত কাঁকড়ার গাঢ় নীল রংয়ের খোলসের টুকরো পান স্থানীয় আধিকারিকরা৷ এমারা যে গ্রামে থাকতেন, সেখানকার প্রধান লাড্ডি গেমাংও ওই মহিলা ফুড ব্লগারের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন৷ কারণ এমা এবং তাঁর স্বামী সমুদ্রের কাছেই থাকতেন, দীর্ঘদিন মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে তাঁদের৷ কোন ধরনের মাছ এবং সামুদ্রিক প্রাণী থাওয়া বিপজ্জনক, সে সম্পর্কে খুব ভাল ভাবেই অবগত ছিলেন তাঁরা৷ তার পরেও এমা এমন ঝুঁকি কী করে নিয়ে, তা ভেবে পাচ্ছেন না গ্রামের প্রধান৷ এমার এই মর্মান্তিক পরিণতির পরেই এই ধরনের বিষাক্ত কাঁকড়া না খাওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের ফের সতর্ক করেছে প্রশাসন৷
advertisement
বিষাক্ত এই কাঁকড়াগুলির শরীরে স্যাক্সিটক্সিন এবং টেটরোডোটক্সিনের মতো প্রাণঘাতী বিষ থাকে৷ বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই ধরনের কাঁকড়া দেখতে খুবই সুন্দর হলেও এগুলি খাওয়া বিপজ্জনক৷ এমন কি, রান্না করলেও এই ধরনের কাঁকড়ার বিষের প্রভাব নষ্ট হয় না৷ খাওয়ার কয়েকঘণ্টার মধ্যেই শরীরে পঙ্গু হয়ে যেতে পারে অথবা মৃত্যুও হতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Food Vlogger: নীল হয়ে গেল ঠোঁট! ভিউজের নেশায় বিষ কাঁকড়া খেয়ে ভয়ঙ্কর পরিণতি ফুড ব্লগারের
Next Article
advertisement
WBCHSE HS Exam 2026: পরীক্ষা দিতে শুরু করেই থরথর করে কেঁপে উঠল শরীর! হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে
পরীক্ষা দিতে শুরু করেই থরথর করে কেঁপে উঠল শরীর! হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে
  • বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থী

  • পরীক্ষার হলে হঠাৎ কাঁপতে শুরু করে। পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হতেই চাঞ্চল্য ছড়ায়

  • নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement