advertisement

PIA Plane Crash: করাচিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় পাক মডেলের !

Last Updated:

দুর্ঘটনায় ভেঙে পড়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় মডেল জারা আবিদও ৷

#করাচি: লকডাউনের মধ্যেই ভয়াবহ বিমান দুর্ঘটনা পাকিস্তানে ৷ করাচি বিমানবন্দরের সামনেই শুক্রবার ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ৷ সেই বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় মডেল জারা আবিদও ৷
সানা সাফিনাজ ব্র্যান্ডের হয়ে মডেলিং করতে করতেই লাহোর ছেড়েছিলেন জারা ৷ কারণ সম্প্রতি তাঁর কাকার মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে ৷ ফ্যাশন ডিজাইনার খাদিজা শাহ থেকে শুরু করে পাকিস্তানের ফ্যাশন জগতের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিই জারার মৃত্যুতে এদিন ট্যুইটারে শোকপ্রকাশ করেন ৷ PIA-এর ওই বিমানে যাত্রীদের তালিকা দেখেই জারার মৃত্যুর বিষয় নিশ্চিত হন তাঁরা ৷
advertisement
advertisement
advertisement
advertisement
অবতরণের ঠিক আগের মুহূর্তেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে ৷ করাচি বিমানবন্দরের কাছেই মডেল কলোনিতে শুক্রবার ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস ৩২০ বিমান ৷ সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী ওই বিমানটিতে ৯১ জন যাত্রী এবং ৮ জন বিমানকর্মী ছিলেন ৷ দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও অবতরণের কিছুক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় করাচি এটিসি-র ৷ পিআইএ-র PK-8303 বিমানটি ভেঙে পড়ে জনবহুল এলাকাতেই ৷ এয়ারপোর্টের ঠিক কাছেই জিন্নাহ গার্ডেন্স এলাকায় অনেক মানুষের বসবাস ৷ তার উপর করোনার জেরে লকডাউন চলায় দুর্ঘটনার সময় অধিকাংশ মানুষই বাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে ৷
advertisement
এটিসি-র সঙ্গে শেষবার যখন বিমানের পাইলটের যোগাযোগ হয়েছিল, তখন পাইলটকে বলা হয়েছিল দুটি রানওয়ে ল্যান্ডিংয়ের জন্য ক্লিয়ার রয়েছে ৷ অর্থাৎ বিমান অবতরণে কোনও সমস্যাই ছিল না ৷ কিন্তু তারপরেই হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে ৷ জনবহুল ওই কলোনিতেই ভেঙে পড়ে বিমানটি ৷ দুর্ঘটনার পর এলাকায় প্রচুর কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ আগুন ধরে যায় বেশ কয়েকটি বাড়িতে ৷ পাকিস্তানের সেনার সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী হাত লাগিয়েছে উদ্ধারকাজে ৷ তবে প্রশ্ন উঠছে বিমানবন্দরের ঠিক সামনেই চারতলা বাড়ি বানানোর অনুমতি কী ভাবেই বা দেওয়া হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
PIA Plane Crash: করাচিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় পাক মডেলের !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement