advertisement

Pakistani Youtuber Death Punishment: মোদি এবং ভারতের প্রশংসা করায় ২ ইউটিউবারকে ফাঁসি দিল পাকিস্তানি সেনা? মৃত্যুদণ্ড বাকিদেরও? বইছে আতঙ্ক ও জল্পনার হিমস্রোত

Last Updated:

Pakistani Youtuber Death Punishment: শুধু তাঁরা দু’জনই নন৷ বলা হচ্ছে পাকিস্তানের অনন্ত ১২ জন ইউটিউবারকে প্রাণদণ্ড দিয়েছে পাকিস্তানি সেনা৷ তাঁদের মধ্যে অন্যতম সানা এবং শোয়েব৷

ইউটিউবার সানা আমজাদ এবং শোয়েব চৌধুরি
ইউটিউবার সানা আমজাদ এবং শোয়েব চৌধুরি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং দেশ হিসেবে ভারতের প্রশংসা করাই কাল হল দুই পাকিস্তানি ইউটিউবারের-এমন আশঙ্কাই ঘনীভূত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ দীর্ঘ দিন ধরে দেখা নেই পাকিস্তানের ইউটিউবার সানা আমজাদ এবং শোয়েব চৌধুরির৷ শোনা যাচ্ছে, তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানি সেনা৷ তাঁদের ঘিরে আতঙ্কের হিমস্রোত বইছে সোশ্যাল মিডিয়ায়৷ শুধু তাঁরা দু’জনই নন৷ বলা হচ্ছে পাকিস্তানের অনন্ত ১২ জন ইউটিউবারকে প্রাণদণ্ড দিয়েছে পাকিস্তানি সেনা৷ তাঁদের মধ্যে অন্যতম সানা এবং শোয়েব৷
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় সানা এবং শোয়েব খুবই জনপ্রিয়৷ নেটিজেনদের অভিযোগ, তাঁরা দু’জনেই ভিডিওয় কিছু নির্দিষ্ট ক্ষেত্রে পাকিস্তানের তুলনায় ভাল কাজ করছে ভারত বলে বলেছিলেন৷ একইসঙ্গে প্রশংসা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তার জেরেই তাঁদের প্রাণদণ্ড দেওয়া হয়েছে বলে ধারণা৷ নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে তাঁদের ইউটিউব চ্যানেল দু’টিও৷
রাস্তায় ঘুরে ঘুরে পথচারী সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন সানা এবং শোয়েব৷ জনসাধারণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার ভিডিও আপলোড করে তাঁরা তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন৷ ভারতেও তাঁদের চ্যানেলের ভিউজ ছিল উর্ধ্বগামী৷ শোয়েবের চ্যানেলের নাম ছিল ‘রিয়েল এন্টারটেইনমেন্ট’৷ সানা তাঁর নিজের নামেই চ্যানেলের নামকরণ করেছিলেন৷ পাকিস্তানের সাম্প্রতিক বিষয় এবং সেগুলি ঘিরে জনমত উঠে আসতে তাঁদের কনটেন্ট হিসেবে৷ ভারত বিষয়ক প্রসঙ্গও থাকত তাঁদের ভিডিওতে৷
advertisement
advertisement
প্রসঙ্গত গত ১৯ দিন ধরে তাঁদের চ্যানেলে অনুপস্থিত দুই ইউটিউবার সানা এবং শোয়েব৷ সোশ্যাল মিডিয়ায় এটাই গুঞ্জরিত এবং পল্লবিত হচ্ছে যে গ্রেফতারের পর তাঁদের ফাঁসি দিয়েছে পাকিস্তানের সেনা৷ এমনকি, কারওর মত, পাকিস্তানের বাকি ইউটিউবারদের কাছে এটা একটা চেতাবনি৷ যাতে সে দেশের বাস্তব সমস্যা বিশ্বের সামনে ধরা না পড়ে৷
advertisement
আরও পড়ুন : সইফকে রক্তাক্ত করার পর ৬ টাকার চা, ৬০ টাকার পাও ভুর্জীই ধরিয়ে দিল ‘শাহরুখ-ভক্ত’ শরিফুলকে!
সানা একটি ভিডিও আপলোড করেছিলেন যার নাম ছিল ‘মোদি সদা শের হ্যায়ঁ’ অর্থাৎ ‘নরেন্দ্র মোদি সব সময় বাঘ৷’ আর্টিকেল ৩৭০ বিলুপ্তির পর নরেন্দ্র মোদির জম্মুকাশ্মীর সফর ছিল সেই ভিডিওর বিষয়৷ শোনা যাচ্ছে সেই ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে ইউটিউব থেকে৷
advertisement
পাকিস্তানের নেটিজেনদের একাংশের অভিযোগ, অতিরিক্ত ভিউজ এবং লাইক পাওয়ার জন্য সানা ও শোয়েবের ভিডিওতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে খাটো করে ভারতকে উন্নততর হিসেবে দেখানো হচ্ছিল৷ তবে এই অভিযোগের পাশাপাশি এটাও সত্যি যে একাধিক পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, বেকারত্ব, আর্থিক সঙ্কট-সহ একাধিক প্রশ্নে ভারতের সঙ্গে তুলনামূলক আলোচনা টেনে তুলোধনা করেছেন নিজেদের দেশের প্রশাসনকে৷
advertisement
তবে ইউটিউবার সানা ও শোয়েবের ফাঁসির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানি সাংবাদিক আরজু কাজমি৷ এই বিষয়ে সব গুঞ্জনকে তিনি ‘মিথ্যা’ বলে চিহ্নিত করেছেন৷ তাঁর মতে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন পাকিস্তান সরকার৷ তবে ইউটিউবারদের মৃত্যুদণ্ডের সংবার সম্পূর্ণ অসত্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistani Youtuber Death Punishment: মোদি এবং ভারতের প্রশংসা করায় ২ ইউটিউবারকে ফাঁসি দিল পাকিস্তানি সেনা? মৃত্যুদণ্ড বাকিদেরও? বইছে আতঙ্ক ও জল্পনার হিমস্রোত
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement