advertisement

ভারতের দেওয়া লোকেশনগুলিতে কোনও জঙ্গি ঘাঁটি নেই, দাবি পাকিস্তানের

Last Updated:

পাক বিদেশমন্ত্রকের বিবৃতি বলছে, ৫৪ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পুলওয়ামা হামলা নিয়ে তাদের জড়িত থাকার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি৷

#ইসলামাবাদ: ভারতের চিহ্নিত করা লোকেশনগুলিতে কোনও জঙ্গি ঘাঁটি নেই৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়ে দিল পাকিস্তান৷ সক্রিয় জঙ্গি ঘাঁটি রয়েছে, এমন ২২টি লোকেশন চিহ্নিত করে ইসলামাবাদকে রিপোর্ট পাঠিয়েছিল ভারত৷ ইসলামাবাদের দাবি, তারা ওই লোকেশনগুলি নিয়ে খোঁজ নিয়েছে৷ তল্লাশি চালিয়েছে৷ কোনও জঙ্গি ঘাঁটি দেখা যায়নি৷ এমনকী দিল্লিকে ইসলামাবাদের প্রস্তাব, ভারত চাইলে পাক সরকারের অনুমতি নিয়ে সেই জায়গাগুলি নিজেরাই গিয়ে দেখতে পারে৷
পাক বিদেশমন্ত্রকের বিবৃতি বলছে, ৫৪ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পুলওয়ামা হামলা নিয়ে তাদের জড়িত থাকার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি৷ একই সঙ্গে ভারতের চিহ্নিত করা ২২টি লোকেশনেও কোনও জঙ্গি ঘাঁটির হদিশ মেলেনি৷ ভারত চাইলে ওই জায়গাগুলি ভিজিট করতে পারে৷
পুলওয়ামা হামলার পর পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে একটি ডসিয়ার দেয়৷ পুলওয়ামা হামলার বিষয়ে পাকিস্তানকে একাধিক জঙ্গি ঘাঁটি ও সন্দেহভাজনদের তালিকা জমা দেয় ভারত৷ পাকিস্তান বিদেশমন্ত্রকের দাবি, সেই ডসিয়ার অনুযায়ী তারা তদন্ত করেছে৷ উল্লেখযোগ্য কিছু মেলেনি৷
advertisement
advertisement
আরও ভিডিও: পুলওয়ামা হামলার বদলা ভারতের, দেখুন কীভাবে পাক অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতের দেওয়া লোকেশনগুলিতে কোনও জঙ্গি ঘাঁটি নেই, দাবি পাকিস্তানের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement