advertisement

বিসিসিআই-কে আইনি নোটিস পাঠালো পিসিবি

Last Updated:

ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইনি নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি) ৷

#নয়াদিল্লি: ভারতীয় সেনাদের মুণ্ডচ্ছেদের পর এখন ফের ভারত-পাকিস্তান দু’দেশের সম্পর্কে ফাটল ধরেছে ৷ সীমান্তে পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত ৷ পাকিস্তান থেকে ভারতে আসা একদল ছাত্রকেও সেদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ পাকিস্তানের সঙ্গে এখনই কোনও আলোচনাতেও বসতে চাইছে না ভারত ৷ এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইনি নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি) ৷
ভারতীয় বোর্ডকে পিসিবি-র আইনি নোটিস পাঠানোর পিছনে কারণ হল, ২০১৫-২০২৩ পর্যন্ত ছ’টি দ্বি-পাক্ষিক সিরিজ খেলার কথা ভারত-পাকিস্তানের ৷ কিন্তু গত দু’বছরে একটা সিরিজও খেলেনি ভারত ৷ বিসিসিআই-এর কাছে এর ক্ষতিপূরণ দাবি করে নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷
কেন্দ্রের থেকে সবুজ-সঙ্কেত না পেলে এমনিতেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে ৷ পিসিবি-র পাঠানো এই আইনি নোটিস দু’দেশের ত্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কে আরও অবনতি ঘটাবে বলেই মনে করা হচ্ছে ৷ তবে তা নিয়ে বিশেষ ভাবছে না বিসিসিআই ৷
advertisement
advertisement
পাক বোর্ড কর্তাদের দাবি, নিরপেক্ষ দেশেও সিরিজ খেলার ব্যাপারে রাজী তাঁরা ৷ কিন্তু ভারত কোনওভাবেই দু’দেশের ক্রিকেট সিরিজে আগ্রহী নয় ৷ তাই বাধ্য হয়েই এই আইনি নোটিস পাঠানো হয়েছে পিসিবি-র পক্ষ থেকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিসিসিআই-কে আইনি নোটিস পাঠালো পিসিবি
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement