advertisement

অসম-মণিপুরে সন্ত্রাসের পরিকল্পনা, নাগা জঙ্গিদমন চলছে মায়ানমার সেনার

Last Updated:

মায়ানমার সেনার কম্যান্ডর ইন চিফ জানিয়েছেন, ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে দফায় দফায় অভিযান চালায় সেনা৷ অসম ও মণিপুরে সন্ত্রাস চালানোর পরিকল্পনা চলছিল ওই ক্যাম্পে৷

#নে পি দ: জোর কদমে জঙ্গি দমন অভিযান শুরু হয়েছে অসমে৷ মায়ানমারের টাকার গ্রামে অভিযানে ৬ জন নাগা জঙ্গি ও প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করল সেনা৷ ওই এলাকাটি নাগা স্বশাসিত এলাকা হিসেবেই পরিচিত৷ অসম, মণিপুরে হামলা ও নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছিল ওই জঙ্গিরা৷ নাগা জঙ্গিদের একটি ক্যাম্পও দখল করেছে সেনা৷
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র
মায়ানমার সেনার কম্যান্ডর ইন চিফ জানিয়েছেন, ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে দফায় দফায় অভিযান চালায় সেনা৷ অসম ও মণিপুরে সন্ত্রাস চালানোর পরিকল্পনা চলছিল ওই ক্যাম্পে৷ ৫৩টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে৷ এখনও পর্যন্ত ৬ জঙ্গি ও ৭৯টি অস্ত্র বাজেয়াপ্ত করেছে সেনা৷ নাগা স্বশাসিত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রুখতে ও এলাকায় শান্তি বজায় রাখতে এখনও অভিযান চলবে বলেও জানিয়েছে মায়ানমার সেনা৷
advertisement
advertisement
ULFA-I-এর কম্যান্ডর ইন চিফ পরেশ বড়ুয়া গত রবিবারই জানান, মায়নামার সেনা তা গা গ্রাম ও সংলগ্ন এলাকা দখলে নিয়েছে মায়ানমার সেনা৷ সেনা অভিযানের আগেই বিদ্রোহীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়৷
আরও ভিডিও: পাকিস্তানের শিল্পীদের বয়কটের ডাক
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অসম-মণিপুরে সন্ত্রাসের পরিকল্পনা, নাগা জঙ্গিদমন চলছে মায়ানমার সেনার
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement