advertisement

Tortoise meat poisoning: লুকিয়ে কচ্ছপের মাংস খান? লোভে পড়ে মর্মান্তিক পরিণতি ৮ শিশু সহ ৯ জনের

Last Updated:

কচ্ছপের মাংসে কেলোনিটক্সিজম নামে এমন একটি উপাদান থাকে যা থেকে বিষক্রিয়ার আশঙ্কা থেকে যায়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা:  সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে মৃত্যু হল ৮টি শিশু সহ ৯ জনের৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আফ্রিকার মহাদেশের প্রত্যন্ত পেম্বা দ্বীপে৷ অসুস্থ হয়ে আরও অন্তত ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন৷ গত ৫ মার্চ এই ঘটনা ঘটেছে৷
ওই অঞ্চলে সামুদ্রিক কচ্ছপের মাংস খুবই জনপ্রিয় একটি পদ৷ যদিও এই মাংসে বিষক্রিয়ার আশঙ্কাও যে থাকে, তা জেনেই মানুষ এই মাংস খান৷ সামুদ্রিক কচ্ছপের মাংসের স্বাদ অনেকটা গোমাংসের মতো হওয়ার কারণেই সেটি এত জনপ্রিয়৷
advertisement
পেম্বা দ্বীপের মেকোয়ানি জেলার মেডিক্যাল অফিসার জানিয়েছেন, ল্যাবরেটরি পরীক্ষায় প্রমাণিত হয়েছে, সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়েই প্রত্যেকের মৃত্যু হয়েছে৷ কচ্ছপের মাংসে কেলোনিটক্সিজম নামে এমন একটি উপাদান থাকে যা থেকে বিষক্রিয়ার আশঙ্কা থেকে যায়৷
advertisement
ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন-এর মতে, কচ্ছপের মাংস থেকে বিষক্রিয়ার ঘটনা বিরল৷ তবে একবার হলে এই বিষক্রিয়া থেকে প্রাণহানির আশঙ্কাও থাকে৷ কচ্ছপের মাংস থেকে স্নায়ু, কিডনিতে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে৷
গবেষণায় দেখা গিয়েছে, কচ্ছপের শরীরের যে কোনও অংশের মাংস খেলেই বিষক্রিয়া ছড়িয়ে পড়তে পারে৷ প্রাথমিক উপসর্গ হিসেবে মাথা ধরা, বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
২০২১ সালেও এই পেম্বা দ্বীপেই সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে একটি শিশু সহ সাত জনের মৃত্যু হয়েছিল৷ বিবিসি-র একটি রিপোর্ট অনুযায়ী, কচ্ছপের মাংস থেকে বিষক্রিয়া হওয়ার সবথেকে বেশি ভয় থাকে শিশুদের মধ্যে৷ অতীতে ইন্দোনেশিয়া ছাড়াও ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে বিষক্রিয়ার ঘটনার কথা জানা গিয়েছে৷
ভারতে অবশ্য কচ্ছপ মাংস খাওয়া অথবা বিক্রি করাই বেআইনি৷ তবু পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যেই লুকিয়ে চুরিয়ে কচ্ছপের মাংস খাওয়ার প্রবণতা দেখা যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Tortoise meat poisoning: লুকিয়ে কচ্ছপের মাংস খান? লোভে পড়ে মর্মান্তিক পরিণতি ৮ শিশু সহ ৯ জনের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement