advertisement

Nigeria Terror Attack: নাইজেরিয়ায় ভয়াবহ জঙ্গি হামলা ! নিহত ৫০

Last Updated:

জঙ্গি হামলায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷

Photo: Twitter
Photo: Twitter
বোর্নো, নাইজেরিয়া: নাইজেরিয়ায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ! সে দেশের উত্তর-পূর্বে ক্যামেরুন সীমান্তে বোর্নো প্রদেশে জঙ্গি হামলায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহতের সংখ্যা প্রচুর ৷ তাঁদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই কাজ বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর ৷ ২০০৯ সাল থেকে জঙ্গি হামলায় বিধ্বস্ত বোর্নো স্টেট ও নাইজেরিয়ার উত্তর-পূর্বাংশ ৷
স্থানীয় এক কৃষকের কথায়, ‘‘আমরা প্রত্যেকেই এই ঘটনায় খুব ভয়ে আছি ৷ আমরাই মৃত ৫০ জনকে কবর দিয়েছি ৷ মৃতদের মধ্যে অধিকাংশই জঙ্গি হামলার সময়ে জমিতে চাষের কাজ করছিলেন ৷ বাকিরা কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন ৷ বিশাল সংখ্যায় বোকো হারাম জঙ্গী গোষ্ঠীর লোকজন মোটরবাইকে করে এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে ৷ চোখের সামনেই এতগুলো মানুষের মৃত্যু হয় ৷’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nigeria Terror Attack: নাইজেরিয়ায় ভয়াবহ জঙ্গি হামলা ! নিহত ৫০
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement