advertisement

ইউহানে এক দিনের শিশুর দেহেও করোনা ভাইরাস, মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩

Last Updated:

মারণ করোনা ভাইরাসের থাবা থেকে বাঁচল না সদ্যোজাত, বয়স মাত্র ৩০ঘণ্টা

#ইউহান: মারণ করোনা ভাইরাসের থাবা থেকে বাঁচল না সদ্যোজাত, বয়স মাত্র ৩০ঘণ্টা ! ইউহানের বাসিন্দা সেই একরত্তির শরীরেও বাসা বাঁধল করোনা ভাইরাসে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মহিলা অন্তঃসত্ত্বা অবস্থায় করোনা আক্রান্ত হন। জন্মের ৩০ ঘণ্টা পর শিশুর করোনা সংক্রমণ হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই শিশুটিই এখন সর্বকনিষ্ঠ যার দেহে করোনা ভাইরাসের লক্ষণ মিলল।
চিনে মহামারির আকার নিয়েছে করোনা সংক্রমণ। এখনও পর্যন্ত ইউহানে করোনায় মৃত ৫৬৩। করোনা আক্রান্ত ২৮ হাজারেরও বেশি । মৃতদের বেশির ভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। চিনের বাইরে ২৫ দেশে করোনা সংক্রমণ দেখা দিয়েছে । এই ২৫ দেশে করোনায় আক্রান্ত মোট ১৯১, মৃত ২ । হংকংয়েও গত কাল, বুধবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ফিলিপিন্সের পরে চিনের বাইরে এই প্রথম কোনও ব্যক্তির মৃত্যুর খবর প্রকাশ্যে এল। হংকং প্রশাসনের তরফে জানানো হয়েছে, চিনের মূল ভূখণ্ড থেকে সেখানে কেউ ঢুকলেই তাঁদের দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে এই পদ্ধতি চালু হবে বলে জানিয়েছেন প্রশাসনিক প্রধান ক্যারি ল্যাম।
advertisement
চিনের মূল ভূখণ্ডের বাইরে আরও ২৫টি দেশে এই রোগ ছড়িয়ে পড়েছে। ব্রিটেন জানিয়েছে, চলতি সপ্তাহের শেষেই উহান থেকে তাদের দেশের নাগরিকদের শেষ দলটিকে এয়ারলিফ্ট করা হবে। গত শুক্রবার চিন থেকে ব্রিটেনে ফেরত আনা হয়েছে ৮৩ জনকে। উত্তর-পশ্চিম ইংল্যান্ডে তাঁদের আলাদা করে রাখা হয়েছে। ব্রিটেনে এখনও পর্যন্ত দু’জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ মিলেছে। গত কাল আরও ৩০০ মার্কিন নাগরিককে চিন থেকে এয়ারলিফ্ট করেছে মার্কিন প্রশাসনও।
advertisement
advertisement
চিন থেকে দ্বিতীয় দফায় ভারতে ফেরানো হয়েছে ৩২৩ জন ভারতীয়কে। এরমধ্যে রয়েছে মলদ্বীপের ৭ বাসিন্দা, পশ্চিমবঙ্গের ৯জনও ৷ করোনা আতঙ্কের মধ্যেই চিনে আটকে পড়েছিলেন তারা ৷ দেশে ফিরলেও এখনই ঘরে ফেরা হবে না, প্রথমে আইসোলেশন ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণ চলবে ৷ মূলত চিনের ইউহান থেকে ফিরছেন ভারতীয়রা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইউহানে এক দিনের শিশুর দেহেও করোনা ভাইরাস, মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement