advertisement

Nepal Road Accident: ভয়াবহ সড়ক দুর্ঘটনা নেপালে! নিহত ৬ জন ভারতীয় তীর্থযাত্রী, আহত একাধিক

Last Updated:

Nepal Road Accident: সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নেপালের দক্ষিণ সমভূমির বারা জেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাতজন তীর্থযাত্রী মারা গেছে এবং ১৯ জন আহত হয়েছে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
নেপালঃ নেপালের সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জন ভারতীয় তীর্থযাত্রী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নেপালের দক্ষিণ সমভূমির বারা জেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাতজন তীর্থযাত্রী মারা গেছে এবং ১৯ জন আহত হয়েছে। মৃত ৭ জনের মধ‍্যে ৬ জন ভারতীয় তীর্থযাত্রী। বৃহস্পতিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটেছে।
advertisement
advertisement
পুলিশের সূত্রের খবর অনুসারে, বাসটি কাঠমান্ডু থেকে জনকপুর যাচ্ছিল। তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় বারার চুরিয়ামাইয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ডেপুটি সুপারিনটেনডেন্ট প্রদীপ বাহাদুর ছেত্রী ফোনে এএনআই-কে জানিয়েছেন, ‘বাসটি উল্টে ইস্ট-ওয়েস্ট হাইওয়ে বরাবর সিমারা সাব-মেট্রোপলিটন সিটি-২২-এ থেকে প্রায় ৫০ মিটার নিচে পড়ে যায়।’
বাসে মত ২৭ জন যাত্রী ছিল। তাঁর মধ‍্যে দু’জন ড্রাইভার ছিলেন এবং একজন খালাসি ছিলেন। পুলিশের দাবি নিহত ৭ জনের মধ‍্যে ৬ জন ভারতীয় তীর্থযাত্রী রাজস্থানের বাসিন্দা। এবং একজন নেপালের বাসিন্দা। ইতিমধ‍্যে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Road Accident: ভয়াবহ সড়ক দুর্ঘটনা নেপালে! নিহত ৬ জন ভারতীয় তীর্থযাত্রী, আহত একাধিক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement