advertisement

স্বস্তিতে স-কন্যা শরিফ, আদালতের রায়ে হাজতবাসে 'মুক্তি'

Last Updated:

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির অভিযোগে নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজ শরিফকে জুলাইয়ে গ্রেফতার করা হয়েছিল৷ শরিফকে ১০ বছরের জেলের সাজা শোনানো হয়েছিল৷ মরিয়মকে ৭ বছরের৷

#ইসলামাবাদ: স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম নওয়াজের হাজতবাস স্থগিত করল ইসলামাবাদ হাইকোর্ট৷ পানামা পেপারস দুর্নীতিতে জেল হয়েছিল শরিফ ও মরিয়মের৷ একইসঙ্গে হাজতবাস সাসপেন্ড করা হয়েছে নওয়াজ শরিফের জামাই মহম্মদ সফদারেরও৷
পাক সংবাদপত্র ডন-এর খবর অনুযায়ী, শরিফ ও সফদারের আবেদন মঞ্জ‌ুর করেছে ইসলামাবাদ হাইকোর্ট৷ আদালত রায় ঘোষণা করতেই শরিফের সমর্থকরা আদালতের মধ্যেই নাচতে শুরু করে দেন৷ স্ত্রী কুলসুমের মৃত্যুর জন্য প্যারোলে মুক্ত রয়েছেন শরিফ৷ তিনজনকেই জামিন বন্ড বাবদ ০.৫ মিলিয়ন টাকা ধার্য করেছে আদালত৷
আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির অভিযোগে নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজ শরিফকে জুলাইয়ে গ্রেফতার করা হয়েছিল৷ শরিফকে ১০ বছরের জেলের সাজা শোনানো হয়েছিল৷ মরিয়মকে ৭ বছরের৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
স্বস্তিতে স-কন্যা শরিফ, আদালতের রায়ে হাজতবাসে 'মুক্তি'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement