advertisement

Myanmar plane crash: বিমান ভেঙে ১২ জনের মৃত্যু মায়ানমারে !

Last Updated:

দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হলেও রক্ষা পেয়েছেন বিমানের পাইলট এবং এক যাত্রী ৷

নেপিট, মায়ানমার: সামরিক বিমান ভেঙে মায়ানমারের মান্দালয়ে মৃত্যু হল ১২ জনের ৷ মৃতদের মধ্যে একজন অতি পরিচিত সন্ন্যাসীও রয়েছেন ৷ পাশাপাশি বিমানটিতে ৬ জন সেনা আধিকারিকও ছিলেন বলে জানা গিয়েছে ৷ একটি বৌদ্ধ মঠের অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হলেও রক্ষা পেয়েছেন বিমানের পাইলট এবং এক যাত্রী ৷
Myawaddy TV-র খবর অনুযায়ী দুর্ঘটনাস্থলে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া ওই কিশোর এবং পাইলটকে উদ্ধার করে তাঁদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে ৷ সেখানে তাঁদের চিকিৎসা চলছে ৷ মৃত সন্ন্যাসী জে কোন মঠের (Zay Kone Monastery) বলে জানা গিয়েছে ৷ রাজধানী নেপিট-র (Naypyitaw) খুব কাছেই পিনমানা শহরে রয়েছে ওই শহর ৷
advertisement
advertisement
Pyin Oo Lwins Anisakhan Airport-এ ল্যান্ড করার কিছু আগেই ভেঙে পড়ে বিমানটি ৷ দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে তদন্তকারীদের অনুমান, খারাপ আবহাওয়ার কবলে পড়েছিল বিমানটি ৷ প্লেনটি বিচক্রাফ্ট ১৯০০ মডেলের ৷ যা ব্যবহার করে বায়ুসেনাই ৷ এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতেও একটি বিচক্রাফ্ট ১৯০০ডি বিমান ভেঙে পড়ে নেপিট থেকে ওড়ার কিছুক্ষণ পরেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Myanmar plane crash: বিমান ভেঙে ১২ জনের মৃত্যু মায়ানমারে !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement