advertisement

ল্যাপটপ চালাতে না পারলে খোয়াতে হবে মন্ত্রিত্ব, ঘোষণা ঘিরে চাঞ্চল্য

Last Updated:
#কাঠমান্ডু: ল্যাপটপ চালানো না শিখলে খোয়াতে হবে মন্ত্রিত্ব ৷ এমনই ঘোষণা করেছেন, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ৷ তিনি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে ল্যাপটপ চালানো না শিখলে পদ হরাবেন মন্ত্রীরা।দেশটির প্রধানমন্ত্রী ল্যাপটপ চালানো শেখার জন্য মন্ত্রীদের ৬ মাস সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো মন্ত্রী ল্যাপটপ চালানো শিখতে ব্যর্থ হলে, তাকে পদচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নেপালের জাতীয় শিক্ষকদের সংগঠনের ১২তম সাধারণ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মন্ত্রী পরিষদের কেউ যদি ল্যাপটপ চালাতে না পারে, তাহলে তাকে পদচ্যুত করা হবে।’’
তিনি আরও বলেন, ‘‘আমি এরই মধ্যে মন্ত্রী পরিষদের বৈঠকে বলেছি, আমি ছ’মাসের মধ্যে প্রধানমন্ত্রী দপ্তরকে কাগজবিহীন করব। বৈঠকের প্রোগ্রাম ও আলোচ্যসূচি ল্যাপটপ ব্যবহার করে ঠিক করা হবে। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে ল্যাপটপ চালানো শিখতে সহকারীদের কাছ থেকে সহযোগিতা নেয়ারও পরামর্শ দেন তিনি।’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ল্যাপটপ চালাতে না পারলে খোয়াতে হবে মন্ত্রিত্ব, ঘোষণা ঘিরে চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement