advertisement

Mehul Choksi: ‘আমি পালাইনি, ভারতীয় গোয়েন্দারাই আমায় অপহরণ করেছিল...’ জামিন পেয়েই বিস্ফোরক অভিযোগ মেহুলের!

Last Updated:

Mehul Choksi alleges kidnapping attempt by Indian agencies: অপহরণ করে ডমিনিকায় নিয়ে যাওয়ার পর তার উপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ মেহুলের ৷

অ্যান্টিগা: ডমিনিকার আদালতে সদ্য শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন ৷ আর এরপর অ্যান্টিগায় ফিরেই ভারতীয় গোয়েন্দাদের দিকেই এবার সরাসরি আঙুল তুললেন মেহুল চোকসি ৷ তার অভিযোগ, অ্যান্টিগা থেকে কখনই তিনি পালিয়ে যাননি, ভারতীয় গোয়েন্দারাই তাঁকে অপহরণ করে ডমিনিকা নিয়ে যান ৷
অপহরণ করে ডমিনিকায় নিয়ে যাওয়ার পর তার উপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ পলাতক হীরে ব্যবসায়ী মেহুলের ৷ বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমে মেহুল বলেন,  বাড়ি ফিরলেও আমার উপর মানসিক এবং শারীরিকভাবে যে অত্যাচার চালানো হয়েছে, তা স্বপ্নেও ভাবতে পারিনি ৷ যেখানে আমার সমস্ত ব্যবসা বন্ধ ৷ সব সম্পত্তি বাজেয়াপ্ত ৷ তারপরেও ভারতীয় গোয়েন্দারা আমাকে অপহরণ করতে আসবে ভাবতেও পারিনি ৷
advertisement
ভারতীয় গোয়েন্দারা নাকি অপহরণ করার সময় তাঁকে বৈদ্যুতিক শক দেন এবং ধাক্কা দিয়ে এক নৌকো থেকে অন্য নৌকোয় ফেলেও দেন বলে অভিযোগ মেহুলের ৷ ডমিনিকার জেলে প্রায় দু’মাস কাটানোর পর শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিনে সম্প্রতি অ্যান্টিগা ফিরেছেন মেহুল ৷ আর সেখানে ফিরেই এবার ভারতীয় গোয়েন্দাদের দিকেই সরাসরি অভিযোগ তুললেন তিনি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mehul Choksi: ‘আমি পালাইনি, ভারতীয় গোয়েন্দারাই আমায় অপহরণ করেছিল...’ জামিন পেয়েই বিস্ফোরক অভিযোগ মেহুলের!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement