advertisement

পাকিস্তানে নিখোঁজ দুই ভারতীয়, পাক ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠাল বিদেশমন্ত্রক

Last Updated:

নক্কারজনক খেলা শুরু পাকিস্তানের, ভারতের বিরুদ্ধে বদলার পদক্ষেপ

#ইসলামাবাদ:  ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের অফিস থেকে দুই আধিকারিক সকাল থেকে নিখোঁজ ৷  কেন্দ্র এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে৷ পাকিস্তান সরকারের সঙ্গে এই বিষয়ে কথাও বলছে কেন্দ্র ৷ সূত্রের দাবি, এই দুই কর্মী  চরবৃত্তি করছিলেন, এটা প্রমাণ করার জন্যই তাঁদের অপরহণ করা হয়েছে৷
এদিকে এই ঘটনার পরে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সোমবার পাকিস্তান হাই কমিশনের অফিস থেকে পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করা হয় ৷
এদিকে এর মধ্যে কূটনীতিবিদদের উপর অত্যাধিক নজরদারির অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে ৷ গত সপ্তাহে দুই পাকিস্তানির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছিল ভারত ৷ এবার যেন তারই বদলা নিতে চাইছে পাকিস্তান ৷  পাকিস্তানের এই অত্যাধিক নজরদারি নিয়ে প্রতিবাদও করেছিল ভারত ৷
advertisement
advertisement
ভারত এর আগে পাকিস্তান হাই কমিশনারের দুই আধিকারিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে দেশ থেকে বার করে দেওয়া হয় ৷ এরই প্রেক্ষিতে স্কোর সমান করতে নক্কারজনক খেলায় মেতেছে পাকিস্তান৷  পাকিস্তানের বিরুদ্ধে শুক্রবার ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক চুক্তি নিয়ে নিয়মভঙ্গের অভিযোগ তুলেছিল ভারত৷
এদিকে এর আগে পাকিস্তানে নিখোঁজ হলেন ২ জন  ভারতীয় হাইকমিশনের আধিকারিক ৷ দুজন উচ্চপদাধিকারী হাই কমিশনার সোমবার সকাল থেকেই নিখোঁজ ৷ ইসলামাবাদে  কাজ করার সময় থেকে তাঁরা নিখোঁজ হন ৷ পুরো বিষয়টা পাকিস্তানি আধিকারিকরা খতিয়ে দেখছেন ৷ সূত্রের হিসেব মতো দুই আধিকারিকরা প্রায় দুঘণ্টা ধরে নিখোঁজ ৷ ভারতের পক্ষ থেকে এই বিষয়ে সরকারি স্তরে অভিযোগ করা হয়েছে ৷
advertisement
এই দুই হাই কমিশন আধিকারিক  CISF ড্রাইভার ছিলেন ৷ সকাল সাড়ে আটটা থেকে ইসলামাবাদের অফিস থেকে নিখোঁজ হয়ে যান ৷ গাড়ি করে অফিস থেকে বেরোনোর পর তাঁরা নিখোঁজ হয়ে যান৷
এর কয়েকদিন আগেই ভারত পাকিস্তান হাই কমিশনের দুই আধিকারিককে বরখাস্ত করে দেন ৷ কারণ তারা নয়াদিল্লিতে থেকে ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার সময় ধরা পড়েন ৷ এই দুই পাকিস্তানি আধিকারিক নয়াদিল্লিতে ভিসার  অফিসে কাজ করতেন ৷
advertisement
৩১ মে ভারতীয় আধিকারিকরা দুই পাকিস্তান হাই কমিশন আধিকারিকরা দিল্লির করোলবাগের অফিস থেকে বেশ কিছু সংবেদনশীল ও প্রচুর গুরুত্বপূ্র্ণ তথ্য পাচার করত ৷ এই মারাত্মক কাজের অভিযোগের জন্য তাদের ১ জুন ইসলামাবাদে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ৷
advertisement
এই দুই আধিকারিকরা ভুয়ো পরিচয়পত্র দিয়ে আধারকার্ড নিয়ে ছিলেন ৷ তাদের একজনের পরিচয় ছিল নাসির গোতাম - গীতা কলোনির বাসিন্দা ৷ তাদের থেকে দুটো অ্যাপেল ফোন , ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল ৷
দুই আধিকারিকরা আবিদ হুসেন আবিদ- ৪২, তাহির খান ৪৪ বছরের ছিলেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানে নিখোঁজ দুই ভারতীয়, পাক ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠাল বিদেশমন্ত্রক
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement