advertisement

মহিলা কর্মীর সঙ্গে যৌনতা, সিইও-কে বরখাস্ত করল McDonald's

Last Updated:

৫২ বছর বয়সি স্টিভ ২০১৫ সাল থেকে ম্যাকডোনাল্ড'স-এর সিইও পদের দায়িত্বে ছিলেন৷ সিইও-র পদের পাশাপাশি কোম্পানির বোর্ড সদস্য পদও খারিজ করে দেওয়া হয়েছে স্টিভ ইস্টারব্রুকের৷

#শিকাগো: সংস্থারই এক মহিলা কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের জেরে বরখাস্ত করা হল মার্কিন ফুড চেন ম্যাকডোনাল্ড'স সিইও স্টিভ ইস্টারব্রুককে৷ সংস্থার তরফে জানানো হয়েছে, স্টিভ কোম্পানির নীতি লঙ্ঘন করায় তাঁকে বরখাস্ত করা হয়েছে৷ ম্যাকডোনাল্ড'স-এর নতুন সিইও হলেন ক্রিস কেম্পেজিন্সস্কি৷ তিনি কোম্পানির বোর্ডেও সদস্য হলেন৷
রবিবার একটি ই-মেলের জবাবে যৌন সম্পর্কের কথা স্বীকার করেছেন স্টিভ৷ ম্যাকডোনাল্ডস কর্মীদের মেল করে লিখেছেন, 'আমি ভুল করেছিলাম৷ তাই সংস্থার মূল্যবোধের স্বার্থে আমার এটা সরে যাওয়ারই সময়৷'
প্রসঙ্গত, #MeToo আন্দোলন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক কর্পোরেট সংস্থারই উচ্চপদাধিকারি চাকরি খুইয়েছেন৷ ২০১৮ সালের জুন মাসে ইন্টেল কর্পোরেশনের সিইও ব্রায়ান ক্র্যাজানিচের চাকরি গিয়েছে৷ ওই ক্ষেত্রেও সংস্থার এক কর্মীর সঙ্গে ব্রায়ানের যৌন সম্পর্ক প্রমাণিত হয় তদন্তে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মহিলা কর্মীর সঙ্গে যৌনতা, সিইও-কে বরখাস্ত করল McDonald's
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement