advertisement

#blackout : ব্যাপক যান্ত্রিক বিপর্যয়, গভীর অন্ধকারে ডুবে গেল গোটা পাকিস্তান

Last Updated:

করাচি, ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি সব জায়গাতেই এক অবস্থা৷

#ইসলামাবাদ: পাকিস্তানে শনিবার গভীর রাত থেকে আতঙ্কের শিহরণ বয়ে যায়৷ দেশের একটা বড় অংশে লোডশেডিং হয়ে যায়৷ একসঙ্গে পাকিস্তানের একাধিক বড় শহরে বিদ্যুৎ বিপর্যয়ের খবর গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে৷ ট্যুইটারে #blackout ট্রেন্ড করতে থাকে৷ খবর অনুযায়ি রাত ১১.৪১ নাগাদ যান্ত্রিক সমস্যার কারণে ইসলামাবাদ, লাহোর, পেশওয়ার, রাওয়ালপিন্ডি সহ পুরো পাকিস্তানে বিদ্যুৎ বিপর্যয় হয়৷
এই পুরো বিষয়টি নিয়ে পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করা হয়৷ জানানো হয়েছে ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সি হঠাৎ করে ৫০ থেকে ০ হয়ে যাওয়ার কারণেই এভাবে দেশ জুড়ে ব্ল্যাক আউট হয়েছে৷ মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে  পুরো দেশে পাওয়ার কাট হয়ে যায়৷ মন্ত্রকের পক্ষ থেকে সাধারণ মানুষদের কাছে সময় দেওয়ার জন্য আবেদন করা হয়৷
advertisement
advertisement
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সহযোগী শাহবাজ গিল জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী উমর আয়ুব ও তাঁর পুরো দল এই বিপর্যয় ঠিক করার কাজ করছেন৷  উল্লেখ্য এর আগে পাকিস্তানে আরও একবার এইরকম মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল৷ সেটা ছিল ২০১৫ -র জানুয়ারি মাস৷ সেই সময়েও যান্ত্রিক গোলযোগের কারণে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীণ ছিল পাকিস্তান৷
advertisement
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ি রাত ২ টা নাগাদ কিছু শহরে ফের বিদ্যুৎ পরিষেবা চালু করে দেওয়া হয়৷ তবে পাকিস্তানের বেশ কিছু অংশে এখনও বিদ্যুৎ পরিষেবা বহাল হয়নি৷ যুদ্ধকালীন ভিত্তিতে যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ চলছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
#blackout : ব্যাপক যান্ত্রিক বিপর্যয়, গভীর অন্ধকারে ডুবে গেল গোটা পাকিস্তান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement