advertisement

লকডাউনে ড্রোনের মাধ্যমে বোনের বাড়িতে টয়লেট পেপার পৌঁছে দিলেন দাদা ! ভাইরাল ভিডিও

Last Updated:

লকডাউনে এখন টয়লেট পেপারের আকাল !

#লন্ডন: করোনা ভাইরাস ত্রাস এখন বিশ্বের সর্বত্র ৷ ইউরোপের অন্যান্য দেশের মতোই ব্রিটেনে তা এখন ভয়াবহ আকার ধারণ করেছে ৷ এই লকডাউনের মধ্যে অনেক কিছুই মিলছে না ৷ তার মধ্যে অন্যতম হল টয়লেট পেপার ৷ প্রতিদিনের অত্যন্ত প্রয়োজনীয় এই জিনিস না পেয়ে স্বভাবতই সমস্যায় রয়েছেন বহু মানুষ ৷
কোভিড-১৯ ভয়াবহ আকার নিয়েছে ব্রিটেনে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সেখানকার বাসিন্দারাও এখন গৃহবন্দি । এই অবস্থায় আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধু-বান্ধব সবার সাথেই যোগাযোগের একমাত্র উপায় এখন ফোন এবং ভিডিও কলিং ৷ কিন্তু তাই বলে টয়লেট পেপার শেষ হয়ে গেলে, সেই সমস্যা তো আর ভিডিও কলের মাধ্যমে মেটানো সম্ভব নয় ৷ এর জন্য নর্দাম্পটনশায়ারের এক ব্যক্তি বের করলেন এক অভিনব উপায় ৷ নিজের বোনের বাড়িতে টয়লেট পেপার পৌঁছে দিলেন ড্রোনের মাধ্যমে ! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল ৷
advertisement
advertisement
৪৮ বছরের ওই ব্যক্তি কাজ করেন একটি স্টোরে ৷ সেখানে টয়লেট পেপার পাওয়া গেলেও বোনের বাড়িতে তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল না ৷ শেষপর্যন্ত ড্রোনের মাধ্যমেই টয়লেট পেপার পৌঁছল যথাস্থানে ৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
লকডাউনে ড্রোনের মাধ্যমে বোনের বাড়িতে টয়লেট পেপার পৌঁছে দিলেন দাদা ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement