advertisement

প্যারিসে ছড়াল বন্দুকবাজের আতঙ্ক, মৃত ১

Last Updated:

প্যারিসে ছড়াল বন্দুকবাজের আতঙ্ক, মৃত ১

#প্যারিস: ফের আতঙ্ক প্যারিসে ৷ প্যারিসের ওরলি বিমানবন্দরে সেনার থেকে বন্দুক ছিনিয়ে হামলা চালানোর চেষ্টা করে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ৷ ফ্রেঞ্চ মিডিয়া সূত্রে খবর, নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ শনিবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওরলি বিমানবন্দরে ৷
আপাতত খালি করা হল বিমানবন্দর ৷ বম্ব ডিসপোজাল স্কোয়ার্ডের আধিকারিকরা গোটা বিমানবন্দর খতিয়ে দেখছেন ৷ একই সঙ্গে হামলাবাজ ব্যক্তির দেহে কোনও বোমা বা বিস্ফোরক বাঁধা রয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে ৷
গত মাসে মধ্য প্যারিসের ল্যুঁভর মিউজিয়ামে একই রকমের ঘটনা ঘটে ৷ ২০১৫ সালের নভেম্বর মাসে বাটাক্ল্যান মিউজিক কনসার্টে হামলা চালায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ ৷ জিহাদি হামলাকারীর গুলিতে মৃত্যু হয় ৯০ জন নিরীহ মানুষের ৷ গত বছর নিসে জিহাদি আত্মঘাতী জঙ্গির ট্রাক হামলায় ৮৪ জন মানুষ প্রাণ হারান ৷ জখম হয়েছিলেন শতাধিক মানুষ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্যারিসে ছড়াল বন্দুকবাজের আতঙ্ক, মৃত ১
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement