advertisement

iPhone: আইফোন কিনে দিতেই হবে, জেদ মেয়ের! রাস্তার মধ্যেই কী করলেন অসহায় বাবা? ভাইরাল ভিডিও

Last Updated:

গত ৪ মে চিনের তাইউয়ান শহরে এই ঘটনা ঘটেছে৷ সেই সময় পথচলতি একজন মানুষ ওই ভিডিও তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
তাইউয়ান: আইফোন কেনার সাধ তো অনেকেরই থাকে, কিন্তু সাধ্য হয় কত জনের? আইফোনের আকর্ষণ এমনই যে অনেকে বাজেটের বাইরে গিয়েও সাধের এই ফোন যেভাবেই হোক কেনার চেষ্টা করেন৷ গোটা বিশ্ব জুড়েই আইফোন নিয়ে মানুষের উৎসাহ, চাহিদা একই রকম৷
আর এই আইফোনকে কেন্দ্র করেই সম্প্রতি এক হৃদয়স্পর্শী ছবি উঠে এসেছে চিনের একটি ব্যস্ত রাস্তা থেকে৷ ওই ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মেয়েকে আই ফোন কিনে দিতে না পেরে লজ্জায় তার সামনেই হাঁটু মুড়ে বসে ক্ষমা চাইছেন এক বাবা৷ সন্তানের সামনে এক বাবার অসহয়তার এই ছবি গোটা বিশ্বেই ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৪ মে চিনের তাইউয়ান শহরে এই ঘটনা ঘটেছে৷ সেই সময় পথচলতি একজন মানুষ ওই ভিডিও তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন৷ ওই প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী, আই ফোন কিনে দিতে না পারায় মেয়েটি নিজের বাবার উপরে রীতিমতো চিৎকার করছিল৷ ওই মেয়েটিকে বলতে শোনা যায়, ‘অন্য বাবা মায়েরা তো নিজেদের ছেলেমেয়েক আইফোন কিনে দিতে পারে, তুমি কেন পারো না৷’
advertisement
মেয়ের সামনেই হাঁট মুড়ে বসে পড়েন বাবা৷ ছবি- সাউথ চায়না মর্নিং পোস্ট৷ মেয়ের সামনেই হাঁট মুড়ে বসে পড়েন বাবা৷ ছবি- সাউথ চায়না মর্নিং পোস্ট৷
মেয়ের এই প্রশ্নের উত্তর দিতে না পেরে রাস্তার উপরেই হাঁটু মুড়ে বসে পড়েন ওই ব্যক্তি৷ এর পর, নিজের আই ফোন কেনার সাধ্য না থাকার জন্য মেয়ের কাছে ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে৷ বাবাকে এমন করতে দেখে মেয়েটি তখন তাঁকে তাড়াতাড়ি উঠে পড়ে বলে৷
advertisement
যে ব্যক্তি এই ভিডিও রেকর্ড করেন,তিনিও ওই মেয়েটির জেদ দেখে ক্ষুব্ধ হন৷ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তিনি লেখেন, ‘আমারও মনে হচ্ছিল এগিয়ে গিয়ে মেয়েটিকে একটা থাপ্পড় মারি৷’
এই ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই সন্তানকে মানুষ করা এবং বাবা মায়েদের ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়৷ একজন মন্তব্য করেন, ‘পণ্যের বিপণন এমন পর্যায়ে পৌঁছেছে তা যুব সমাজের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে৷ তারা বিলাসিতার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ছে যে বাবা-মা কী কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, সেটাও ভাবছে না৷’
advertisement
কেউ কেউ আবার ওই মেয়েটির বাবাকেই দোষ দিচ্ছেন৷ তাঁদের যুক্তি, ‘ওই ব্যক্তি এমন আচরণ করছেন যা দেখে তাঁর মেয়ের জেদ আরও বাড়বে৷ তাঁর উচিত ছিল নিজের মেয়ের ভুল শুধরে দেওয়া৷ বাবা হিসেবে তাঁর ভূমিকা খুবই খারাপ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
iPhone: আইফোন কিনে দিতেই হবে, জেদ মেয়ের! রাস্তার মধ্যেই কী করলেন অসহায় বাবা? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement