advertisement

৮ ফুট লম্বা হাঙরকে খালি হাতেই ধরলেন যুবক, টেনে খুললেন মুখ! ভাইরাল ভিডিও

Last Updated:

সাহসী ওই সাঁতারু হাঙরটিকে ধরে ফেলেন । দু’হাতের মধ্যে বাগিয়ে নিয়ে চোয়াল খুলে দেন । সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়...

#ডেলাওয়ার: ভয়ঙ্কর ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক ৮ ফুট লম্বা একটি হাঙরকে খালি হাতেই কব্জা করে ফেলেছেন । আবার এক হাত দিয়ে হাঙরটিকে আষ্টেপৃষ্ঠে জাপটে ধরে তাঁর চোয়াল খুলে দিচ্ছেন । সেই ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে ।
ঘটনাটি ঘটেছে আমেরিকার ডেলাওয়ারের কেপ হেনলোপেন পার্ক বিচে । সে সময় সাঁতার কাটতে নেমেছিলেন দক্ষ সাঁতারু ওই যুবক । সে সময় বিচের কাছে চলে আসে হাঙরটি । সাহসী ওই সাঁতারু তৎক্ষণাৎ তাকে ধরে ফেলেন । দু’হাতের মধ্যে বাগিয়ে নিয়ে চোয়াল খুলে দেন । ওই বিচে উপস্থিত স্থানীয় র‍্যাচেল ফস্টার নামের এক ব্যক্তি ভিডিও করে নেন গোটা ঘটনাটি । পরে তিনিই তা ফেসবুকে পোস্ট করলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ।
advertisement
advertisement
অনেকে সাহসিকতার প্রশংসা করেন, কেউ কেউ আবার একটি নিরীহ প্রাণীকে কষ্ট দেওয়ায় সুর চড়াতে থাকেন ফেসবুকের দেওয়ালে । তবে জানা গিয়েছে, হাঙরটির কোনও ক্ষতি করেননি ওই যুবক । তিনি হাঙরটিকে সমুদ্রেই ছেড়ে দিয়েছিলেন ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
৮ ফুট লম্বা হাঙরকে খালি হাতেই ধরলেন যুবক, টেনে খুললেন মুখ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement