advertisement

ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পূর্ব-চিন সাগরে ডুবে গেল জাহাজ !

Last Updated:

গন্তব্যে আর পৌঁছনো হল না ৷ পূর্ব চিন সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে গেল জাহাজটি ৷

Photo Courtesy:The 10th Regional Japan Coast Guard Headquarters via AP
#বেজিং: ৪২ জন ক্রু মেম্বার ও প্রায় ৬ হাজার গবাদি পশু নিয়ে নিউজিল্যান্ড থেকে চিন পাড়ি দিয়েছিল একটি জাহাজ ৷ কিন্তু গন্তব্যে আর পৌঁছনো হল না ৷ পূর্ব চিন সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে গেল জাহাজটি ৷
কর্মীরা প্রত্যেকেই জলে ঝাঁপ দিয়েছিলেন ৷ কিন্তু একজন বাদে বাকিরা প্রত্যেকেই এখনও নিখোঁজ ৷ জাহাজের একজন কর্মীকে খুঁজে পেয়েছে উদ্ধারকারীর দল ৷ রাতের অন্ধকারেই নিখোঁজ কর্মীদের উদ্দেশ্যে খোঁজ চালানোর কাজ শুরু হয় ৷ যদিও এখনও পর্যন্ত একজন ফিলিপিন্সের কর্মীকেই লাইফ জ্যাকেট পরে সমুদ্রের ভাসমান অবস্থায় খুঁজে পেয়েছে জাপানের Navy P-3C surveillance এয়ারক্রাফ্ট ৷ তিনি মাঝ-সমু্দ্রে হাবুডুব খাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ সেই সময়েই জাপানের নৌসেনার উদ্ধারকারী দলের নজরে আসেন ৷
advertisement
advertisement
১১,৯৪৭ টনের গালফ লাইভস্টক ওয়ান জাহাজটি জাপানের আমামি ওশিমা উপকূলের কাছাকাছি অঞ্চলেই ডুবে যায় ৷ ভয়ঙ্কর টাইফুন ঝড়ের কবলে পড়ে জাহাজটি ৷ দুর্ঘটনা ঘটার অনেক পরে খবর পাওয়া যায় বলে কর্মীদের উদ্ধারকাজ শুরু করতে অনেক দেরি হয়ে যায় ৷ জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহির ৷ নিউজিল্যান্ডের নেপিয়ার থেকে ৪২ জন ক্রু মেম্বার এবং ৫৮০০টি গবাদি পশু নিয়ে চিনের টাঙ্গশান বন্দরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ৷ কর্মীদের মধ্যে ৩৮ জন ফিলিপিন্সের, ২ জন নিউজিল্যান্ড এবং ২ জন অস্ট্রেলিয়ার বলে জানা গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পূর্ব-চিন সাগরে ডুবে গেল জাহাজ !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement