advertisement

Keralite driver win Jackpot in UAE: রাতারাতি কোটিপতি ট্যাক্সি ড্রাইভার! আবু ধাবিতে ৪০ কোটি টাকার জ্যাকপট জিতলেন কেরলের বাসিন্দা

Last Updated:

গত তিন বছর ধরেই লটারির টিকিট তিনি কিনতেন বলে জানা গিয়েছে ৷ এতদিন এক টাকাও জিততে সফল না হলেও এবার জিতলেন জ্যাকপট !

আবু ধাবি: কপাল একেই বলে! আবু ধাবিতে ড্রাইভারের কাজ করেন ৷ জ্যাকপট জিতে রাতারাতি এখন কোটিপতি কেরলের বাসিন্দা রেঞ্জিত সোমরঞ্জন ৷ লটারিতে জেতা টাকার অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে ৷ রেঞ্জিত জিতেছেন ২০ মিলিয়ন ডিরহাম ৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০ কোটি টাকা !
গত তিন বছর ধরেই লটারির টিকিট তিনি কিনতেন বলে জানা গিয়েছে ৷ এতদিন এক টাকাও জিততে সফল না হলেও এবার জিতলেন জ্যাকপট ৷ খলিজ টাইমসের খবর অনুযায়ী শনিবার তিনি আবুধাবির মসজিদের কাছে ছিলেন ৷ সেইসময়েই এই সুখবরটি পান ৷ তবে এই লটারির টিকিটটি রেঞ্জিত এবং তাঁর বন্ধুরা মিলে কিনেছিলেন ৷ তাই জ্যাকপটের ভাগীদার এখন তিনি আর একা নন ৷ এই বিপুল অঙ্কের টাকা ভাগাভাগি হবে ১০ জনের মধ্যে ৷ বাকিরা হলেন ভারত ছাড়াও পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশের বাসিন্দা ৷ তাঁরা প্রত্যেকেই আবু ধাবিতে বিভিন্ন হোটেলে কাজ করেন ৷ প্রত্যেকেই লটারির টিকিট কিনতে ১০০ ডিরহাম করে দিয়েছিলেন ৷ ২৯ জুন টিকিটটি কেনা হয়েছিল রেঞ্জিতের নামে ৷ অবশেষে এল সুখবর ৷
advertisement
২০০৮ সাল থেকে আমিরশাহীতে রয়েছেন রেঞ্জিত ৷ এর আগে দুবাইতে ট্যাক্সি ড্রাইভারের কাজ করতেন ৷ পাশাপাশি সেলসম্যানের কাজও করেছেন তিনি ৷ অনেক কষ্ট করেই জীবন কাটাতে হত আমিরশাহীতে ৷ শেষপর্যন্ত অবশ্য ভাগ্যের চাকা ঘুরল ৷ জ্যাকপট জিতলেন কেরলের বাসিন্দা রেঞ্জিত সোমরঞ্জন এবং তাঁর বন্ধুরা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Keralite driver win Jackpot in UAE: রাতারাতি কোটিপতি ট্যাক্সি ড্রাইভার! আবু ধাবিতে ৪০ কোটি টাকার জ্যাকপট জিতলেন কেরলের বাসিন্দা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement