advertisement

Joe Biden Warning on Kabul Airport Blast: 'খুঁজে বের করে শাস্তি দেব', কাবুল বিস্ফোরণের পর হুঙ্কার বাইডেনের

Last Updated:

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, পূর্ব ঘোষণা মতোই আগামী ৩১ অগাস্ট পর্যন্ত কাবুলে মার্কিন সেনা উদ্ধার অভিযান চালিয়ে যাবে (Joe Biden Warning on Kabul Airport Blast:)৷

#ওয়াশিংটন: কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের জন্য যারাই দায়ী হোক না কেন, তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে আফগানিস্তানে মোতায়েন আমেরিকার ১২ জন সেনার মৃত্যু হয়েছে৷ সবমিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন৷ এই হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিগোষ্ঠী৷
জো বাইডেন বলেন, 'যারা এই হামলা চালিয়েছে এবং যারা আমেরিকার ক্ষতি চায়, তারা একটা কথা জেনে রাখুক, আমরা তাদের ক্ষমা করব না৷ আমরা ভুলব না৷ আমরা তাদের খুঁজে বের করে এর শাস্তি দেব৷'
নিহত মার্কিন সেনাদের উদ্দেশে শ্রদ্ধা এবং শোকজ্ঞাপন করে বাইডেন তাঁদের নায়ক বলে সম্বোধন করেন৷ তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, পূর্ব ঘোষণা মতোই আগামী ৩১ অগাস্ট পর্যন্ত কাবুলে মার্কিন সেনা উদ্ধার অভিযান চালিয়ে যাবে৷
advertisement
advertisement
তিনি বলেন, 'আমরা জঙ্গিদের ভয় পাই না৷ নিজেদের অভিযানও বন্ধ রাখব না৷ উদ্ধার অভিযান যেমন চলছে, চলবে৷' জো বাইডেন জানিয়েছেন, ফের হামলার আশঙ্কা থাকতে পারে জেনেও মার্কিন সেনা এই উদ্ধার অভিযান চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, কাবুলে বিস্ফোরণ কাণ্ডে আইএস-এর সঙ্গে তালিবানের যোগসাজশের কোনও প্রমাণ এখনও মেলেনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Joe Biden Warning on Kabul Airport Blast: 'খুঁজে বের করে শাস্তি দেব', কাবুল বিস্ফোরণের পর হুঙ্কার বাইডেনের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement