advertisement

Epstein Files: হাজার নাবালিকার সঙ্গে অত্যাচার করে সম্পর্ক স্থাপন! তারপরেই কী ঘটে গিয়েছিল এপস্টাইনের শরীরে জানেন? শিউরে উঠবেন শুনে

Last Updated:

Epstein Files: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, টেসলার সিইও, ভারতীয় বংশোদ্ভুত চিত্রপরিচালক মীরা নায়ারের নামও ওই ফাইলে রয়েছে।

কী হয়েছিল এপস্টাইনের সঙ্গে?
কী হয়েছিল এপস্টাইনের সঙ্গে?
ওয়াশিংটন: যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নতুন ফাইল প্রকাশ করল আমেরিকার বিচার বিভাগ। নতুন ফাইলগুলিতে মোট ৩০ লক্ষ পাতা, ২ হাজার ভিডিও এবং ১ লক্ষ ৮০ হাজার ছবি রয়েছে! এপস্টাইন সংক্রান্ত সব ফাইল প্রকাশের জন্য আগেই নির্দেশ দিয়েছিল মার্কিন কংগ্রেস। তার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমার একমাসেরও বেশি সময় পর বিচার বিভাগ ফাইলগুলি প্রকাশ করে। নতুন ফাইলেও নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে, সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে যা এসেছে, তা হল যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মেডিক্যাল রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, এপস্টাইন একাধিক যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর শরীরে টেস্টোস্টেরনের মাত্রাও ক্রমশ কমছিল। ‘ডক্টর ম্যাক্সম্যান’ বলে একজন এপস্টাইনকে যৌনাঙ্গবর্ধক ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন বলে মেইলে পাওয়া গিয়েছে। এমন পরামর্শ সংবলিত বহু মেলের সন্ধান পাওয়া গিয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে, একাধিক যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন ওই যৌন অপরাধী। তাঁর মূত্রে রক্ত পাওয়া গিয়েছিল। শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়েছিল সংক্রমণ।
এছাড়া মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, টেসলার সিইও, ভারতীয় বংশোদ্ভুত চিত্রপরিচালক মীরা নায়ারের নামও ওই ফাইলে রয়েছে। নতুন ফাইলে ট্রাম্পের নাম বহুবার উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি ফাইলে উল্লেখ করা হয়েছে, এক নাবালিকার সঙ্গে ‘বিকৃত যৌনাচারে’ লিপ্ত হয়েছিলেন ট্রাম্প। ৩৫ বছর আগে নিউ জার্সির ঘটনায় কথা না শোনায় ওই ১৩-১৪ বছরের কিশোরীর মুখে ট্রাম্প আঘাত করেছিলেন বলেও ফাইলে দাবি করা হয়েছে।
advertisement
ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তা সংক্রান্ত ফাইল কয়েক ঘণ্টার জন্য উধাও হয়ে যায়। যা নিয়ে ব্যাপক বিতর্কও ছড়ায়। পরে অবশ্য ওই ফাইলগুলি ফিরে আসে। যুক্তি হিসাবে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ওভারলোড হওয়ার কারণে অনলাইনে ফাইলগুলি দেখা যাচ্ছিল না। পরে তা ঠিক করে দেওয়া হয়।
advertisement
যদিও এপস্টাইন ফাইলে আনা সব অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, ওই ফাইলে ভুয়ো ছবি, নথি বা ভিডিয়োও থাকতে পারে। নতুন প্রকাশিত ফাইলে মার্কিন ধনকুবের বিল গেটসের নাম থাকা নিয়েও চর্চা চলছে। ওই ফাইলে রয়েছে কিছু ইমেল। যেগুলি এপস্টাইন ‘ড্রাফট’ করে রেখেছিলেন। মেলগুলিতে উল্লেখ করা হয়েছে যে, রাশিয়ার একাধিক মেয়ের সঙ্গে গেটসের শারীরিক সম্পর্ক ছিল। তার জেরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা যৌন রোগে আক্রান্ত হন।
advertisement
বিষয়টি গেটস তাঁর তত্কালীন স্ত্রী মেলিন্ডা গেটসের থেকে লুকিয়ে রাখতে যথাসম্ভব চেষ্টা করেছিলেন। যৌন রোগ থেকে বাঁচতে গেটসকে ওষুধের ব্যবস্থাও করে দিয়েছিলেন এপস্টাইন। এমনকী গেটস স্ত্রীকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চান বলেও ওই মেলে দাবি করেছেন এপস্টাইন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Epstein Files: হাজার নাবালিকার সঙ্গে অত্যাচার করে সম্পর্ক স্থাপন! তারপরেই কী ঘটে গিয়েছিল এপস্টাইনের শরীরে জানেন? শিউরে উঠবেন শুনে
Next Article
advertisement
RG Kar Akhtar Ali: RG Kar কাণ্ডে ইডির প্রথম চার্জশিট, হুইসেলব্লোয়ার আখতার আলির বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা জারি!
RG Kar কাণ্ডে ইডির প্রথম চার্জশিট! আখতার আলির বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা
  • আদালতের নির্দেশ অমান্য ও হাজিরা এড়ানোয় আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি.

  • বিচারক অসুস্থতার যুক্তি মানেননি, আখতার আলির জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন.

  • সিবিআই ও অন্য অভিযুক্তের আইনজীবী দাবি করেন, আখতার ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ এড়িয়ে যাচ্ছেন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement