advertisement

Nobel peace prize 2024: কোনও ব্যক্তি নয়, ২০২৪ সালের নোবেল পুরস্কার পেল জাপানের এক সংগঠন! কেন?

Last Updated:

পারমাণবিক বোমা হামলার প্রত্যক্ষদর্শীরাই হিবাকুসা নামে এই সংগঠনের মাধ্যমে গোটা বিশ্বে এই মারণ অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে প্রচার করে৷

এ বছরের নোবেল শান্তি পরস্কার পেল জাপানি সংগঠন নিহন হিদানক্যো৷
এ বছরের নোবেল শান্তি পরস্কার পেল জাপানি সংগঠন নিহন হিদানক্যো৷
২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেল জাপানি সংগঠন নিহন হিদানক্যো৷ এ দিন নোবেল কমিটির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷৷
জাপানের হিরোসিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পরেও যাঁরা প্রাণে বেঁচে গিয়েছিলেন, মূলত তাঁরাই পৃথিবী জুড়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে তোলেন৷ তৈরি হয় নিহন হিদানক্যো নামে এই সংগঠন৷ জাপানে এই সংগঠন হিবাকুসা নামেও পরিচিত৷ গোটা বিশ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহার বন্ধ করার লক্ষ্যেই কাজ করে এই সংগঠন৷
advertisement
advertisement
২০২৪ সালের শান্তি পুরস্কার প্রাপক হিসেবে জাপানি এই সংগঠনের নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি বিবৃতিতে জানিয়েছে, হিবাকুসা পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার যে চেষ্টা করে চলেছে, তারই স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছে৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান দিয়ে তারা বিশ্বের সামনে তুলে ধরছে, কেন পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধ হওয়া উচিত৷
advertisement
পারমাণবিক বোমা হামলার প্রত্যক্ষদর্শীরাই হিবাকুসা নামে এই সংগঠনের মাধ্যমে গোটা বিশ্বে এই মারণ অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে প্রচার করে৷
বিবৃতিতে নোবেল কমিটি আরও জানিয়েছে, পারমাণবিক অস্ত্রের ব্যবহারে যে অবর্ণনীয় এবং অকল্পনীয় পরিস্থিতি তৈরি হয় এবং অপূরণীয় যন্ত্রণার মুখোমুখি হতে হয়, তার একটা আন্দাজ হিবাসুখা দিতে পেরেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nobel peace prize 2024: কোনও ব্যক্তি নয়, ২০২৪ সালের নোবেল পুরস্কার পেল জাপানের এক সংগঠন! কেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement