advertisement

জোড়া বিস্ফোরণে রক্তাক্ত ইস্তানবুল, নিহত ২৯ আহত ১৬৬

Last Updated:

পর পর দুটি জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুল ৷ শনিবার রাতে তুরস্কের ইস্তানবুলের বেসিস্টাস স্টেডিয়ামের বাইরে এই বিস্ফোরণে কমপক্ষে মৃত্যু হয়েছে ২৯ জনের ৷

#ইস্তানবুল: পর পর দুটি জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুল ৷ শনিবার রাতে তুরস্কের ইস্তানবুলের বেসিস্টাস স্টেডিয়ামের বাইরে এই বিস্ফোরণে কমপক্ষে মৃত্যু হয়েছে ২৯ জনের ৷ জখমের সংখ্যা প্রায় ১৬৬ ৷ তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রক সূত্রে খবর, আহতদের মধ্যে ২০ জন পুলিশকর্মীও রয়েছেন ৷ জোড়া বিস্ফোরণের মধ্যে একটি বিস্ফোরণ আত্মঘাতী বোমার মাধ্যমে ঘটানো হয়েছে ৷ বিস্ফোরণের ধরন দেখে এমনটাই অভিমত বিশেষজ্ঞদের ৷
শনিবার রাতে বেসিস্টাস স্টেডিয়ামে স্থানীয় একটি ফুটবল ম্যাচ উপলক্ষে হাজারখানেক মানুষ জমায়েত হয়েছিলেন ৷ ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফুটবল স্টেডিয়ামের বাইরে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা ৷ দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে স্টেডিয়ামের কাছের পার্কে ৷ সম্ভবত এই বিস্ফোরণে জঙ্গিরা আত্মঘাতী বোমা ব্যবহার করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷
তুরস্কের রাষ্ট্রপতি তায়েপ এরড্রোগান জানিয়েছেন, স্টেডিয়ামে ইস্তানবুল বেসিস্টাসের ফুটবল টিমের ড্রেসিংরুমের খুব কাছে ভোডাফোন এরিনার বাইরে বিস্ফোরণটি ঘটে ৷ জঙ্গিদের লক্ষ্য ছিল পুলিশকর্মী ও সাধারণ মানুষ ৷ সবথেকে বেশি ক্ষতি করার উদ্দেশ্যেই ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা ৷ আরেকটি বোমার মাধ্যমে পুলিশকর্মীদের বাস উড়িয়ে দেওয়ার ছক ছিল সন্ত্রাসবাদীদের ৷
advertisement
advertisement
বোমার আঘাতের তীব্রতায় মুহূর্তের মধ্যে ফুটবল স্টেডিয়াম বদলে যায় শ্মশানে ৷ রক্ত-ধোঁয়া, পোড়া গন্ধে আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন সাধারণ মানুষ ৷
সপ্তাহ শেষে আতঙ্কের পরিবেশ ইস্তানবুলে ৷ এই গোটা বছর ধরে একের পর এক নাশকতার সাক্ষী থেকেছে তুরস্ক ৷ বেশিরভাগ জঙ্গি হামলা ঘটিয়েছে আইএস, বাকিগুলির দায় স্বীকার করেছে কুর্দিশ জঙ্গিরা ৷
advertisement
এত মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় প্রবল ক্রুদ্ধ প্রেসিডেন্ট কড়া ভাষায় এই ঘটনাটার নিন্দা করেছেন ৷ একইসঙ্গে সন্ত্রাসবাদীদের রেয়াত করা হবে না বলে ইঙ্গিত দিয়েছে তুরস্ক সরকার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
জোড়া বিস্ফোরণে রক্তাক্ত ইস্তানবুল, নিহত ২৯ আহত ১৬৬
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement