advertisement

'বিক্রমের কী হল, ISRO-কে জানতেই হবে,' রাষ্ট্রপুঞ্জে বললেন নাসা-র বিজ্ঞানী

Last Updated:

একই সঙ্গে বিক্রমের ঠিক কোথায় প্রযুক্তিগত গলদ ছিল, তা জানতে একটি জাতীয় কমিটি গঠন করেছে ইসরো৷ এখনও পর্যন্ত যা খবর, চাঁদের দক্ষিণ মেরুতে পড়ে রয়েছে বিক্রম৷

#নিউ ইয়র্ক: চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের ঠিক কী হয়েছে, কী অবস্থায় রয়েছে, তা জানা অত্যন্ত জরুরি ইসরো-র৷ এমনই মত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র গবেষকদের৷ বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত বলেও মনে করেন তাঁরা৷
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিশ্ব মহাকাশ গবেষণা সপ্তাহ পালনের অনুষ্ঠানে নাসার গবেষক অ্যান ডেবেরিয়াক্স বলেন, 'বিক্রমের যোগাযোগ করতেই হবে ইসরোর বিজ্ঞানীদের৷ চাঁদ নিয়ে গবেষণার জন্য এটা খুবই জরুরি৷' প্রসঙ্গত, বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে ইসরো৷
একই সঙ্গে বিক্রমের ঠিক কোথায় প্রযুক্তিগত গলদ ছিল, তা জানতে একটি জাতীয় কমিটি গঠন করেছে ইসরো৷ এখনও পর্যন্ত যা খবর, চাঁদের দক্ষিণ মেরুতে পড়ে রয়েছে বিক্রম৷ অ্যানের কথায়, 'আমরা সত্যিই ঠিক বুঝতে পারছি না, কী ঘটল বিক্রমের সঙ্গে৷ কী ভাবে চাঁদের মাটিতে নেমেছে, জানি না৷'
advertisement
advertisement
প্রতি বছর ৪ থেকে ১০ অক্টোবর মহাকাশ গবেষণা সপ্তাহ পালন করে রাষ্ট্রপুঞ্জ৷ ১৯৫৭ সালের ৪ অক্টোবর প্রথম মানুষের তৈরি স্যাটেলাইট স্পুটনিক ১-কে স্মরণ করেই এই সপ্তাহ উদযাপিত হয়৷
আরও ভিডিও: ভেঙে পড়া ইসরো প্রধানকে বুকে জড়ালেন মোদি, দেখুন আবেগঘন সেই ভিডিও
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
'বিক্রমের কী হল, ISRO-কে জানতেই হবে,' রাষ্ট্রপুঞ্জে বললেন নাসা-র বিজ্ঞানী
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement