advertisement

Israel Iran Tension: নতুন হামাস প্রধান সিনওয়ার, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার সংকল্প ইজরায়েলের

Last Updated:

হামাসের প্রাক্তন প্রধানের মৃত্যুর পরই ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের সম্ভাব্য প্রধান হিসেবে বিবেচিত করা হয়েছিল৷ এই প্রসঙ্গে ইজরায়েল পররাষ্ট্র মন্ত্রী কাটজ মঙ্গলবার সিনওয়ারের হামাসের প্রধান হওয়াকে খুব একটা ভাল চোখে মোটেই দেখেননি৷

হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা
(Image: Reuters File)
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা (Image: Reuters File)
ইজরায়েল: তেহরানে হামাস প্রধানকে হত্যার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি ক্রমশই অবনতির পথে৷ এই পরস্থিতিতে আক্রমণ ঠেকানোর জন্য সামরিক প্রস্তুতি নিতে শুরু করল ইজরায়েল৷
এই অবস্থায় ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েলে সামরিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েল সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে৷
advertisement
ইরানও হামাস প্রধানকে হত্যা করার পর থেকেই ইজরায়েলকে হুঁশিয়ারী দিতে কসুর করছে না৷ এই প্রক্ষাপটে হামাসের নতুন প্রধান নিযুক্ত হয়েছে ইয়াহিয়া সিনওয়ার৷ তাঁকেও সম্পূর্ণ ভাবে ‘নির্মুল’ করার প্রতিশ্রুতি দেয় ইজরায়েল৷
advertisement
হামাসের প্রাক্তন প্রধানের মৃত্যুর পরই ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের সম্ভাব্য প্রধান হিসেবে বিবেচিত করা হয়েছিল৷ এই প্রসঙ্গে ইজরায়েল পররাষ্ট্র মন্ত্রী কাটজ মঙ্গলবার সিনওয়ারের হামাসের প্রধান হওয়াকে খুব একটা ভাল চোখে মোটেই দেখেননি৷
advertisement
তিনি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘হামাসের ভিতর তাঁর এই পদন্নোতি সিনওয়াতে খতম করার আরও বড় এক কারণ৷ এই ঘৃণ্য সংগঠনকে আমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চাই৷’’
২০১৭ সাল থেকে সিনওয়ার গাজা ভূখণ্ডের নেতা হিসেবে বিবেচিত৷ ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পর থেকেই সিনওয়ারকে আর গাজা ভূখণ্ডে দেখা যায়নি৷ এই প্রসঙ্গে হিজবুল্লা সিনওয়ারকে অভিনন্দন জানিয়েছেন৷
advertisement
সূত্রের খবর, এই প্রসঙ্গে ইজরায়েল তার নিজের সুরক্ষার জন্য সব রকম রক্ষণাত্মক ও আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করবে৷ নেতানিয়াহুও তেমনই ইঙ্গিত দিয়েছে৷ নতুন হামাসের প্রধানের নাম ঘোষণা ও তাঁরই সঙ্গে ইজরায়েলের হুমকিতে পরিস্থিতি কী আরও খারাপের দিকে মোড় নেবে৷ সেটাই এখন দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Iran Tension: নতুন হামাস প্রধান সিনওয়ার, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার সংকল্প ইজরায়েলের
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement