advertisement

Pakistan: পাঁচ বছর ধরে হাইকোর্টের বিচারপতি! কে সেই ব্যক্তি জানেন? শেষমেশ পরিচয় সামনে আসতেই গোটা বিশ্বে মুখ পুড়ল পাকিস্তানের

Last Updated:

Pakistan: এবার বিচার ব্যবস্থায় কেলেঙ্কারি সামনে এল পাকিস্তানে! পাঁচ বছর ধরে হাইকোর্টের বিচারপতির দায়ভার সামলাচ্ছিলেন। শেষে দেখা গেল তাঁর ডিগ্রিই ভুয়ো! এমনই এক অবিশ্বাস্য কেলেঙ্কারি সামনে এসেছে যা ইতিমধ্যেই পাকিস্তানের বিচার ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

সামনে এল কেলেঙ্কারি
সামনে এল কেলেঙ্কারি
করাচি: এবার বিচার ব্যবস্থায় কেলেঙ্কারি সামনে এল পাকিস্তানে! পাঁচ বছর ধরে হাইকোর্টের বিচারপতির দায়ভার সামলাচ্ছিলেন। শেষে দেখা গেল তাঁর ডিগ্রিই ভুয়ো! এমনই এক অবিশ্বাস্য কেলেঙ্কারি সামনে এসেছে যা ইতিমধ্যেই পাকিস্তানের বিচার ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
জানা গিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টে দীর্ঘদিন ধরেই এই বিচারপতির বিরুদ্ধে অভিযোগ ছিল। আদালত জানিয়েছে, তিনি যে বেঞ্চে পাঁচ বছর আইনচর্চা করেছেন সেই ডিগ্রি ‘অ্যাব ইনিশিও’- অর্থাৎ শুরু থেকেই অবৈধ। ফলে হাইকোর্টের বিচারপতি হিসাবে তাঁর নিয়োগও আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হয়েছে।
পাকিস্তানের ইংরাজি দৈনিক ‘Dawn’-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদ হাইকোর্ট একটি বিশদ ১১৬ পাতার রায় প্রকাশ করে। সেই রায়ের ভিত্তিতেই বিচারপতি তারেক মাহমুদ জাহাঙ্গিরিকে পদ থেকে অপসারণ করা হয়।
advertisement
advertisement
জানা গিয়েছে, আদালত সূত্রে খবর, করাচি বিশ্ববিদ্যালয়-এর রেজিস্ট্রারের দেওয়া আসল নথিপত্র। আদালত জানিয়েছে, জাহাঙ্গিরি শিক্ষাগত যোগ্যতার নথি জাল। শুধু তাই নয়, সেখানে ছদ্মবেশে পরীক্ষা দেওয়া এবং শাস্তি এড়ানোর চেষ্টার মতো গুরুতর অভিযোগও রয়েছে।
রায়ে বলা হয়েছে, ১৯৮৮ সালে তিনি একটি ভুয়ো এনরোলমেন্ট নম্বর ব্যবহার করে পরীক্ষায় বসেন। পরীক্ষায় নকল করতে গিয়ে বসেন। এরপর ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয়ে তাঁকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে।
advertisement
আইন বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা শুধু ব্যক্তিগত প্রতারণার উদাহরণ নয়, বরং প্রাতিষ্ঠানিক নজরদারির বড় ব্যর্থতারও ইঙ্গিত।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan: পাঁচ বছর ধরে হাইকোর্টের বিচারপতি! কে সেই ব্যক্তি জানেন? শেষমেশ পরিচয় সামনে আসতেই গোটা বিশ্বে মুখ পুড়ল পাকিস্তানের
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement