advertisement

আইএসআইয়ের মদতে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় জইশ, বিস্ফোরক মুশারফ

Last Updated:
#নয়াদিল্লি: পুলওয়ামা হামলার নেপথ্যে জইশের ভূমিকা নিয়ে ভারত-পাক কূটনৈতিক দ্বন্দ্ব চলছেই । এবার এই প্রসঙ্গে সরব হয়েছেন প্রাক্তন পাক-প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। তাঁর শাসনকালে জইশের সাহায্যে ভারতে নানাবিধ সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে পাকিস্তান, জানিয়েছেন মুশারফ।
হ্যাম নিউজের সাংবাদিক নাদিম মালিকের সঙ্গে একটি টেলিফোনিক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেছেন মুশারফ। এমনকী নাদিমের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার হওয়া একটি ভিডিও অনুযায়ী,জইশ একাধিকবার তাঁকে হত্যা করার চেষ্টা করেছে, দাবি মুশারফের ।
মুশারফের বক্তব্য অনুযায়ী, জইশ-ই-মহম্মদকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে আইএসআই। তবে,এখন জইশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইমরান খান সরকার ও পাক প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেছেন মুশারফ।
advertisement
advertisement
তবে, তাঁর শাসনকালে কেন জইশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি-সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন তখন পরিস্থিতি অনেকটাই আলাদা ছিল। ভারত-পাকিস্তান ধারাবাহিকভাবে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল ও তার সঙ্গে যুক্ত ছিল আইএসআই-ও; সেই কারণে পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আইএসআইয়ের মদতে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় জইশ, বিস্ফোরক মুশারফ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement