advertisement

রাতের আকাশে ব্লাড মুন, ২৭ জুলাই কি পৃথিবীর শেষ দিন?

Last Updated:

এর ফলে রাতের আকাশে উজ্জ্বল মঙ্গল দেখতে পাবো আমরা ।

#ইন্ডিয়ানা: ২৭ জুলাই-এর শুক্রবার পৃথিবীর সম্পূর্ণ গ্রাস করবে চাঁদকে, আর মঙ্গল এসে যাবে পৃথিবীর সবচেয়ে কাছ । রাতের আকাশের দিকে তাকালে মনে হবে চাঁদ যেন রক্তবর্ণ । আর এতেই অন্তিম সময়ের ছায়া দেখছেন ক্রিশ্চান কন্সপিরেসি থিওরিস্ট ও ডুমসডে প্রিচাররা । তাদের মতে এই ঘটনা নাকি বহন করছে পৃথিবী শেষ হয়ে যাওয়ার সংকেত ।
মার্কিন যাজক পল বিগল যদিও এই বিষয়ে পুরোপুরি একমত নন । তাঁর মতে যদিও ব্লাড মুন ও মঙ্গলের একসঙ্গে পৃথিবীর কাছে চলে আসার মধ্যে রয়েছে গভীর সংকেত, কিন্তু না, ২৭ জুলাই পৃথিবীর শেষ দিন নয় ।
advertisement
advertisement
তাহলে কী সেই সংকেত? প্রলয় আসন্ন? নাকি ঘটবে ইতিহাস বদলে দেওয়া যুদ্ধ? পল বলছেন, অরাজকতার সময় শেষ হতে চলেছে । পৃথিবীতে আবির্ভাব হতে চলেছে দ্বিতীয় যীশুখ্রীষ্টের ।
হাওয়াই-এর কিলাউয়া আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠা, মঙ্গলে ধূলোঝড় ও ব্লাড মুন সব ঘটনাই নাকি সেই সংকেতই দিচ্ছে । তেমনটাই নাকি লেখা রয়েছে বুক অফ রিভিলেশনস-এ ।
advertisement
বৈজ্ঞানিকরা যদিও জানাচ্ছেন, এরকম কোনও সম্ভবনার ইঙ্গিত মেলেনি । ২৭ জুলাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর চারপাশে ছড়িয়ে থাকা প্রতিসৃত সূর্যের আলোয় চাঁদের রং লাল হয়ে উঠবে । সেই সঙ্গেই পৃথিবী নিজের কক্ষপথে মঙ্গল ও সূর্যের মাঝখানে অবস্থান করবে । এর ফলে রাতের আকাশে উজ্জ্বল মঙ্গল দেখতে পাবো আমরা ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাতের আকাশে ব্লাড মুন, ২৭ জুলাই কি পৃথিবীর শেষ দিন?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement