Iran-Israel Clash: চরম আকার নিচ্ছে ইরান-ইজরায়েলের যুদ্ধ! 'আলোচনা এবং কূটনীতির' মাধ্যমে এই যুদ্ধ থামানো উচিত, সাফ বক্তব্য জয়শঙ্করের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ভারতের জ্বালানি নিরাপত্তা এবং ভারতীয়দের নিরাপত্তার জন্য পশ্চিম এশিয়ার গুরুত্ব উল্লেখ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কূটনীতির উপর জোর দিয়েছেন।
নয়াদিল্লি: ইরান-ইজরায়েলের যুদ্ধ ক্রমেই চরম আকার নিচ্ছে। ইতিমধ্যেই একটি গোয়েন্দা রিপোর্টে প্রকাশ পেয়েছে, তেহরানের আশপাশে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি সংরক্ষণাগারগুলিতে সাম্প্রতিক ইজরায়েলি হামলা ইরানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই হামলার ফলে দেশের ভেতরে জ্বালানি বিতরণ ব্যবস্থা, পরিবহণ এবং বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জয়শঙ্কর বলেন, ‘পশ্চিম এশিয়ার এই যুদ্ধে ভারতে উদ্বেগ ছড়িয়েছে। ‘আলোচনা এবং কূটনীতির’ মাধ্যমে এই যুদ্ধ থামানো উচিত বলে মত প্রকাশ করেন তিনি। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি স্থিতিশীল থাকা উচিত। চলমান সংঘাতের জেরে সরবরাহ শৃঙ্খল গুরুতর ভাবে ব্যাহত হচ্ছে।’
রাজ্যসভায় বিদেশমন্ত্রী বলেন, ‘পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে কূটনীতি অনুসরণ করা উচিত।’ বিরোধী দলের সাংসদদের স্লোগানে জয়শঙ্কর সংযম এবং সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানেরই বার্তা দেন। তাঁর কথায়, পশ্চিম এশিয়ার পরিস্থির উপর ক্রমাগত নজর রাখছে সরকার। সরকার ভারতীয় গ্রাহকদের স্বার্থ সবচেয়ে উপরে রয়েছে। তার জন্য প্রয়োজনীয় সবরকম কূটনৈতিক আলোচনা চালানো হবে। ভারতের অবস্থান মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে রাখা হয়েছে-
advertisement
(১) ভারত শান্তির পক্ষে রয়েছে। অবিলম্বে আলোচনার মাধ্যমে ডিএসক্যালেশনের আর্জি জানিয়ে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর পক্ষে
advertisement
(২) পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা সুনিশ্চিত করা।
(৩) ভারতের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।
২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক হামলায় খামেনেইয়ের মৃত্যুর পর পশ্চিম এশিয়ায় তীব্র উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরেই এহেন মন্তব্য করেন বিদেশমন্ত্রী। এই হামলায় ইসলামিক প্রজাতন্ত্রের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তেহরান বেশ কয়েকটি আরব দেশে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটি এবং অঞ্চলজুড়ে ইজরায়েলি সম্পদ লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ইজরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে তেহরানের উপর হামলা চালিয়ে যাচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2026 12:27 PM IST









