Iran War: ইরানের ভয়ঙ্কর আক্রমণ! দুবাইয়ে শক্তিশালী বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে উঠল একাধিক এলাকা
- Published by:Suman Biswas
Last Updated:
Iran War: দুবাইয়ের আল কুজ এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। ধোঁয়ার কুণ্ডলী দেখার জন্য উৎসুক জনতা সেখানে ভিড় জমান।
তেহরান: ইরান যুদ্ধের আবহে দুবাইয়ে শুক্রবার সকালে বিকট শব্দে বেশ কিছু বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংবাদ সংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, শক্তিশালী এই সব বিস্ফোরণে শহরের ভবনগুলো কেঁপে ওঠে। বিস্ফোরণের পর মধ্যপ্রাচ্যের অন্যতম এই প্রধান অর্থনৈতিক কেন্দ্রের মধ্যাঞ্চলীয় এলাকার আকাশে বিশাল ধোঁয়ার মেঘ জমতে দেখা গেছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুবাইয়ের আল কুজ এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। ধোঁয়ার কুণ্ডলী দেখার জন্য উৎসুক জনতা সেখানে ভিড় জমান। পুলিশ এপির এক সাংবাদিককে দুর্ঘটনাস্থলের কাছাকাছি যেতে বাধা দেয়। দুবাই সরকারের গণমাধ্যম শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করার পর এটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের মধ্যাঞ্চলের একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।’
advertisement
আরও পড়ুন: বর-কনে নিয়ে যাচ্ছিল মাইক্রোবাস, ঘটল ভয়াবহ দুর্ঘটনা! মৃত্যু ১৪ জনের, আনন্দ বদলে গেল বিষাদে
advertisement
কর্তৃপক্ষ আরও বলেছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট কালো ধোঁয়া দুবাইয়ের বিখ্যাত পালতোলা আকৃতির বুর্জ আল আরব হোটেল পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা গেছে।
এদিকে, ওমানে একটি ড্রোন বিধ্বস্তের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। দেশটির একটি নিরাপত্তা সূত্র রাষ্ট্রীয় গণমাধ্যম ওমান নিউজ এজেন্সিকে বলেছে, ওমানের সোহারের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে দুই বিদেশি নাগরিক নিহত হন। এ ছাড়া এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। সোহারের একটি খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয় বলে জানায় ওমান নিউজ এজেন্সি। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে খবরে জানানো হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2026 2:18 PM IST









