advertisement

পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক ইরানের! উদ্ধার অপহৃত ২ সেনা

Last Updated:
#ইসলামাবাদ: ফের পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। ভারত নয়, এবার পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করল ইরান ৷ খবর অনুযায়ী, ইরানের IRGC বা ইরান রেভোলিউশনারি গার্ডপাকিস্তানে ঢুকে তাদের ২ সেনাকে উদ্ধার করে নিয়ে যায় ৷ ২০১৮ সালে ১২ জন অপহৃত সেনার মধ্যে এই দু’জন সামিল ছিলেন ৷ পাকিস্তানের ভিতর গুপ্তচরের তথ্যের ভিত্তিতে এই অপারেশন করা হয়েছে ৷
দক্ষিণ-পূর্ব ইরানের IRGC গ্রাউন্ড ফোর্সের তরফে এই বয়ান জারি করে এই বিষয়ে জানানো হয়েছে ৷ জঙ্গি সংগঠন জঈশ-অল-অদলের তরফে প্রায় আড়াই বছর আগে এই দু’জন সেনাকে বন্দি করে রাখা হয় ৷ তাদের বাঁচানোর জন্য এই অপারেশন করা হয় ৷ পাকিস্তানে ঢুকে এই দুই সেনাকে উদ্ধার করে ইরানে সুরক্ষিত ভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷
advertisement
১৬ অক্টোবর ২০১৮ সালে দুই দেশের সীমান্ত থেকে IRGC ১২ জন গার্ডকে অপহরণ করে এই জঙ্গি সংগঠন ৷ তাদের সকলকে বালুচিস্তানে রাখা হয়েছিল ৷ এরপর দুই দেশের সেনা আধিকারিকদের একটি জয়েন্ট কমিটি তৈরি করা হয় এবং ১২ জন সেনার মধ্যে ৫জনকে ছেড়ে দেওয়া হয় ৷ নভেম্বর ২০১৮ সালে ৫ জনকে ছেড়ে দেওয়ার পর ২১ মার্চ ২০১৯ সালে আরও ৪ সেনাকে ছেড়ে দেওয়া হয় ৷ কেবল দু’জনকে আটক করে রাখা হয়েছিল৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক ইরানের! উদ্ধার অপহৃত ২ সেনা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement