advertisement

আমেরিকার নিউ জার্সিতে রহস্যমৃত্যু ! সুইমিং পুলে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত ৩ জনের দেহ

Last Updated:

সুইমিং পুলে মৃতদেহ পাওয়া গিয়েছে পরিবারের ৮ বছরের বালিকারও ৷ মৃতদের মধ্যে বাকি দু’জন হলেন ভরত প্যাটেল (৬২) এবং তাঁর পুত্রবধূ নিশা প্যাটেল (৩৩) ৷

#নিউজার্সি: নিজেদের বাড়ির পিছনের সুইমিং পুল থেকে উদ্ধার হল আমেরিকায় বসবাসকারী এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারের তিন  জনের মৃতদেহ ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মিডলসেক্স কাউন্টির এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ সুইমিং পুলে মৃতদেহ পাওয়া গিয়েছে পরিবারের ৮ বছরের বালিকারও ৷ মৃতদের মধ্যে বাকি দু’জন হলেন ভরত প্যাটেল (৬২) এবং তাঁর পুত্রবধূ নিশা প্যাটেল (৩৩) ৷
advertisement
সোমবার স্থানীয় সময় বিকেল ৪টে ১৮ মিনিট নাগাদ মৃতদেহগুলি জলে ভাসতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশিরা ৷ ইস্ট ব্রুনসউইকের ক্লিয়ারভিউ রোডে ওই বিলাসবহুল বাড়িটি ৪৫১,০০০ মার্কিন ডলারে এ বছর এপ্রিল মাসেই কিনেছিল পরিবারটি ৷ তার কয়েক মাস যেতে না যেতেই এমন ঘটনায় রহস্য বাড়ছে ৷ প্রাথমিকভাবে জলে ডুবে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানানো হলেও পুলিশ এ বিষয় তদন্ত শুরু করছে ৷ খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আমেরিকার নিউ জার্সিতে রহস্যমৃত্যু ! সুইমিং পুলে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত ৩ জনের দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement