advertisement

কিশোরকে সিগারেট বিক্রি না করায় লন্ডনে খুন ভারতীয় বংশোদ্ভূত

Last Updated:

সিগারেট পেপার কিনতে এসেছিল কয়েকজন কিশোর ৷ কিন্তু ব্রিটেনে ১৮ বছরের কমবয়সীদের কাছে সিগারেট ও অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ।

#লন্ডন: সিগারেট পেপার কিনতে এসেছিল কয়েকজন কিশোর ৷ কিন্তু ব্রিটেনে ১৮ বছরের কমবয়সীদের কাছে সিগারেট ও অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ। তাই কমবয়সী ছেলেদের কাছে তা বিক্রি করতে চাননি স্টোরের কর্মী ৷ তার জেরে খুন হতে হল ভারতীয় বংশোদ্ভূতকে ৷ শনিবার নর্থ লন্ডনের মিল হিল এলাকায় ঘটনাটি ঘটেছে ৷
মাথায় গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় স্টোর কর্মী ৪৯ বছরের বিজয় পটেলকে ৷ সোমবার হাসপাতালেই তার মৃত্যু হয় ৷ এরপর হাসপাতালে বেডে লাইফ সাপোর্টে থাকা বিজয়ের ছবি ছাপিয়ে অভিযুক্তদের ধরার জন্য আবেদন জানান তার পরিবারের সদস্যরা ৷ ঘটনায় একজন আত্মসম্পর্পণ করেছে ৷ ১৬ বছরের যুবককে আদালতে পেশ করা হয়েছে ৷
advertisement
জানা গিয়েছে, ঘটনার দিন সিগারেট পেপার বিক্রি করতে না চাওয়ায় বিজয় পটেলের সঙ্গে কিশোরের গন্ডগোল বাধে ৷ এরপর কিল-ঘুষি মারতে থাকেন পটেলকে ৷ বুকে ঘুষি মারায় পড়ে গেলে মাথায় প্রচন্ড আঘাত পান তিনি ৷ এরপর সেখান থেকে পালিয়ে যায় কিশোররা ৷
advertisement
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তাদের অনুমান ঘটনায় তিনজন যুবক জড়িত ছিল ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কিশোরকে সিগারেট বিক্রি না করায় লন্ডনে খুন ভারতীয় বংশোদ্ভূত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement