advertisement

ব্রিটিশ জাহাজে মিসাইল হামলা, আটকে ২২ জন ভারতীয় নাবিক! উদ্ধারে নৌসেনা

Last Updated:

আর্তিতে সাড়া দিয়ে শুক্রবার রাতেই ব্রিটিশ জাহাজটির সাহায্যে পৌঁছে গিয়েছে ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস বিশাখাপত্তনম৷

মিসাইল হামলার পর জ্বলছে ব্রিটিশ জাহাজ৷
মিসাইল হামলার পর জ্বলছে ব্রিটিশ জাহাজ৷
নয়াদিল্লি: ইয়েমেনের হাউদি বাহিনীর মিসাইল হামলায় এডেন প্রণালীতে আগুন ধরে গেল তেল বহনকারী ব্রিটিশ জাহাজে৷ এমভি মারলিন লুয়ান্ডা নামে ওই জাহাজটিতে ২২ জন ভারতীয় নাবিক রয়েছেন৷ এ ছাড়াও রয়েছেন একজন বাংলাদেশী নাবিকও৷
ইয়েমেনি জঙ্গিদের হামলার পরই সাহায্য চেয়ে বিপদ সঙ্কেত পাঠান ওই ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন৷ আর সেই আর্তিতে সাড়া দিয়ে শুক্রবার রাতেই ব্রিটিশ জাহাজটির সাহায্যে পৌঁছে গিয়েছে ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস বিশাখাপত্তনম৷ ভারতীয় নৌসেনার পক্ষ থেকেই এই খবর জানানো হয়েছে৷
advertisement
advertisement
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, আগুন ধরে যাওয়ার পর প্রাণ বাঁচাতে ওই ব্রিটিশ জাহাজ থেকে বেরিয়ে এসেছেন সব নাবিক৷ যদিও পরে বিশ্বস্ত সূত্র থেকে খবর মিলেছে, জাহাজে থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন নাবিকরা৷
advertisement
ভারতীয় নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষেপনাস্ত্র ধ্বংস করার ক্ষমতাধারী আইএনএস বিশাখাপত্তনম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতেও সাহায্য করছে৷ তবে ব্রিটিশ জাহাজের উপরে এই হামলার পরই হাউদি বাহিনীর একটি অ্যান্টি শিপ মিসাইল তারা ধ্বংস করেছে বলে দাবি করেছে মার্কিন নৌবাহিনী৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্রিটিশ জাহাজে মিসাইল হামলা, আটকে ২২ জন ভারতীয় নাবিক! উদ্ধারে নৌসেনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement