advertisement

Israel Rocket Attack: লেবাননকে চরম হুঁশিয়ারী নেতানিয়াহুর, ভারতীয় দূতাবাস থেকে জারি হল নির্দেশিকা

Last Updated:

'Exercise Caution': Govt Warns Indians In Lebanon: তাঁদের ইমেল মারফত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন৷ আপদকালীন যোগাযোগের জন্য দূতাবাস থেকে cons.beirut@mea.gov.in এই ইমেল আই ডি ও ৯৬১৭৮৬০১২৮ ফোন নম্বর দেওয়া হয়েছে৷

গত শনিবার, ইজরায়েলের নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামে রকেট হামলা চালানো হয়৷ ইজরায়েলের পক্ষ থেকে এই হামলার জন্য হিজবোল্লা গোষ্ঠীকে দায়ী করে৷(Reuters)
গত শনিবার, ইজরায়েলের নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামে রকেট হামলা চালানো হয়৷ ইজরায়েলের পক্ষ থেকে এই হামলার জন্য হিজবোল্লা গোষ্ঠীকে দায়ী করে৷(Reuters)
লেবানন: ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে লেবাননের সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে৷ যাঁরা লেবাননে ভ্রমণ করার কথা ভাবছেন তাঁদেরকেও সতর্ক থাকার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে৷
গত শনিবার, ইজরায়েলের নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামে রকেট হামলা চালানো হয়৷ ইজরায়েলের পক্ষ থেকে এই হামলার জন্য হিজবোল্লা গোষ্ঠীকে দায়ী করে৷ এই ঘটনায় ১২ জন নিহত হয়েছেন৷
advertisement
ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ‘‘ওরা সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে৷ আমরা এই ভয়াবহ হামলার উত্তর দেব৷’’
advertisement
এই ঘটনায় মার্কিন সফর কাটছাট করে দেশের উদ্দেশ্যে পারি দিয়েছেন৷ তিনি বলেন,‘‘ইজরায়েল এই হত্যাকাণ্ডের উত্তর না দিয়ে থামবে না৷ হিজবোল্লাকে এর জন্য ব্যাপক মূল্য চোকাতে হবে, যা ওরা আগে কখনও ভাবেনি৷’’
ইজরায়েলে হামলার পর থেকেই লেবানন আর ইজরায়েলের সীমান্তে উত্তেজনা বাড়ছে৷ এই অবস্থায় বৈরুতে অবস্থিত ভারতীয় দূতাবাস লেবাননের সমস্ত ভারতীয় জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে৷
advertisement
তাঁদের ইমেল মারফত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন৷ আপদকালীন যোগাযোগের জন্য দূতাবাস থেকে cons.beirut@mea.gov.in এই ইমেল আই ডি ও ৯৬১৭৮৬০১২৮ ফোন নম্বর দেওয়া হয়েছে৷
ইজরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ৭ অক্টোবরের পর এটাই ইজরায়েলের উপর সবথেকে মারাত্মক হামলা৷ এই হামলার পর থেকেই লেবানন সীমান্তে গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে৷
advertisement
যদিও ইরান ইজরায়েলকে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে লেবাননের উপর সামরিক আঘাত করতে তার ফল খুব খারাপ হবে৷ এই পরিস্থিতে বেঞ্জামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে৷ এরফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Rocket Attack: লেবাননকে চরম হুঁশিয়ারী নেতানিয়াহুর, ভারতীয় দূতাবাস থেকে জারি হল নির্দেশিকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement