advertisement

মায়ের গর্ভে মারপিট করছে যমজ সন্তান, দেখুন সেই ভাইরাল ভিডিও

Last Updated:

ভিডিও-তে দেখা যাচ্ছে, রীতিমতো মারপিট করছে যমজ সন্তানরা ৷ ঘটনাটি ঘটেছে চিনের ইয়ানচুন এলাকায় ৷

#বেজিং: যমজ ভাইবোনদের যেমন ভাব, তেমন ঝগড়া ৷ যেমন মিল, তেমনই খুনসুটি ৷ এ তো জানাই কথা ৷ কিন্তু তা বলে মায়ের গর্ভেও! এমনই আজব ভিডিও দেখে তাজ্জব বনে গেলেন খোদ চিকিৎসকরাও ৷
কখনও খেলনা নিয়ে, কখনও বা চকোলেট নিয়ে, কখনও বিনা কারণেই ঝগড়া হয়ে থাকে ভাইবোনদের মধ্যে ৷ কিন্তু জন্মের আগেই কী নিয়ে ঝগড়া বাঁধলো তাদের ? ভিডিও-তে দেখা যাচ্ছে, রীতিমতো মারপিট করছে যমজ সন্তানরা ৷ ঘটনাটি ঘটেছে চিনের ইয়ানচুন এলাকায় ৷
নিয়মমাফিক চেকআপের জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন ওই মহিলা ৷ তিনি এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা ৷ চেম্বারে চিকিৎসক তাঁর আল্ট্রাসাউন্ড করেন ৷ সেখানেই দেখা যায়, মায়ের গর্ভে দিব্যি মারপিট শুরু করে দিয়েছে তাঁর যমজ সন্তানরা ৷ পুরো ঘটনাটাই মোবাইলে রেকর্ড করে রাখেন ওই মহিলার স্বামী ৷
advertisement
advertisement
ভিডিওটি গত বছরের ৷ সদ্যই যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা ৷ তাদের নাম রাখা হয়েছে চেরি আর স্ট্রবেরি ৷ সন্তান জন্মের পর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাদের বাবা ৷ সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায় ৷ ইতিমধ্যেই ১ মিলিয়ন শেয়ার, ২.৫ মিলিয়ন ভিউ, হাজার হাজার কমেন্ট পড়তে থাকে ইনবক্সে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মায়ের গর্ভে মারপিট করছে যমজ সন্তান, দেখুন সেই ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement