advertisement

‘বাইরে গুলি চলছে, আমি বোধহয় মরে যাব মা’, মাঝরাতে শেষ মেসেজ

Last Updated:

ড়িতে তখন রাত দুটো বেজে ছয় মিনিট ৷ অন্যান্য দিনের মতোই ডিনারের পর গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন মিনা জাস্টিস ৷

#অরল্যান্ডো: ঘড়িতে তখন রাত দুটো বেজে ছয় মিনিট ৷ অন্যান্য দিনের মতোই ডিনারের পর গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন মিনা জাস্টিস ৷ ফোনে একের পর এক টেক্সট মেসেজ ঢুকতে থাকে ৷ আওয়াজে ঘুম ভেঙে যায় মিনার ৷ কোনওমতে আধো ঘুমে ফোন হাতড়ে দেখেন তাঁর ছেলে এডি জাস্টিস বেশ কিছু অদ্ভুত মেসেজ পাঠিয়েছে তাঁকে ৷
একটায় লেখা, ‘মা আমি তোমাকে খুব ভালবাসি ৷’ আরেকটায় ‘ক্লাবে ওরা গুলি চালাচ্ছে ৷’
গভীর রাতে ছেলের কাছ থেকে পাওয়া এই বিদঘুটে মেসেজগুলোর কোনও মানেই বুঝতে পারেননি মিনা ৷ তখন তাঁর পক্ষে এটা বোঝা সম্ভবই ছিল না যে, কী সর্বনাশ ঘটছে তখন ফ্লোরিডার সমকামী ক্লাব পালসে ৷ সমকাম বিদ্বেষী ওমর মাতিন নামের এক আফগান বংশোদ্ভুত মার্কিন নাগরিকের গুলির নিশানায় সেখানে ঝাঁঝরা হয়ে যাচ্ছে সপ্তাহান্তে আনন্দ করতে আসা শতাধিক উল্লাস প্রিয় মানুষ ৷
advertisement
advertisement
মাঝরাতে ছেলে এডির কাছ থেকে একরম মেসেজ পেয়ে প্রথমে তাঁকে ফোন করার চেষ্টা করে মিনা ৷ কিন্ত কোনও উত্তর পাননি ৷ উদ্বিগ্ন প্রৌঢ়া তখন ছেলের ফোনে মেসেজ করে জানতে চান, কি হয়েছে? এডি ঠিক আছে কিনা? এবারে উত্তর আসে, ‘মা আমি বাথরুমে বন্দি ৷ বাইরে গুলি চলছে ৷’
এক ঝটকায় ঘুম উড়ে যায় মিনার ৷ ছেলের কাছে একটাই প্রশ্ন করতে পারেন যে, সে কোথায় আছে? কোথায় হচ্ছে এসব ৷ উত্তর আসে, ‘পালস ক্লাব৷ যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে ফোন কর ৷’ ঘড়িতে তখন ০২:০৮ ৷ এডি মেসেজ করে, ‘মা আমি বোধহয় মারা যাবে ৷’
advertisement
i-am-fonna-die2-750x500
আর নিজেকে ঠিক রাখতে পারেননি মিনা ৷ এডি মারাত্মক কোনও বিপদে পড়েছে বুঝে, ছেলেকে বাঁচাতে পাগলের মতো ৯১১-এ ডায়াল করেন ৷ একইসঙ্গে মেসেজে এডিকে আশ্বস্ত করেন, ‘আমি পুলিশকে কল করেছি ৷ তুমি ঠিক আছ তো?’ এডির উত্তর আসে, ‘ওদের বল, আমি বাথরুমে লুকিয়ে আছি ৷’
advertisement
পুলিশকে খবর দেওয়ার পর ছেলের মেসেজের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না মিনা জাস্টিসের ৷ ততক্ষণে বেশ কিছু এসএমএস চালাচালির পর বুঝে গিয়েছিলেন ছেলে যে ক্লাবে গিয়েছে সেখানে কোনও বন্দুকবাজ হামলা করেছে ৷ পুলিশকে ফোন করেও বিস্তারিত কোনও বিবরণ পাচ্ছিলেন না ৷ তাই বারবার ছেলেকে মেসেজ করছিলেন ৷ জানতে চাইছিলেন, কোন বাথরুমে সে আছে? কারুর কোনও হয়েছে কিনা? পুলিশ এখনও পৌঁছাল কিনা? এরকম অনেক কিছু ৷
advertisement
Capture
এরপর অনেকক্ষণ এডির থেকে কোনও উত্তর আসেনি ৷ আতঙ্কে একের পর এক মেসেজ পাঠাতেই থাকেন মিনা ৷ অনেক পরে এডির ফোন থেকে মেসেজ আসে,‘ বহু লোককে ও মেরেছে ৷ এখন ও বাথরুমেই আছে ৷’ এর পরের মেসেজে ভেসে আসে এডির কাতর আর্তি , ‘ ও সন্ত্রাসবাদী ৷ ও এদিকেই আসছে ৷ আমাকেও মেরে ফেলবে মা ৷ তুমি পুলিশকে তাড়াতাড়ি জানাও ৷’
advertisement
ছেলের কাছাকাছি সন্ত্রাসবাদীর পৌঁছে যাওয়ার বার্তা পেয়ে আতঙ্কে, আশঙ্কায় একরকম উন্মাদ হয়ে যান মিনা ৷ আবার মেসেজ করেন, ‘ও বাথরুমের ভেতর ঢুকে গিয়েছে ?’ ঘড়িতে তখন রাত তিনটে বাজতে আর দশ মিনিট বাকি ৷ এডির মেসেজ আসে ৷ শুধু একটি শব্দ লেখা ‘হ্যাঁ’ ৷
তারপর থেকে কোনও উত্তর পাননি এডির থেকে ৷ না কোনও মেসেজ, না কোনও ফোন ৷ সম্পূর্ণ নৈ:শব্দ এডির তরফে ৷
advertisement
বেসরকারি সংস্থায় অ্যাকাউট্যান্ট পদে কাজ করতেন বছর তিরিশের যুবক, এডি জাস্টিন ৷ অরল্যান্ডোর শহরতলিতে বিশাল বহুতলে ফ্ল্যাট নিয়ে আলাদাই থাকতেন। ছেলে সমকামী তা মিনা জানতেন ৷ এডিকে নিয়ে গর্বের শেষ ছিল না তাঁর ৷ বড়লোক ছেলের সাফল্য নিয়ে প্রতিবেশীদের কাছে গল্প করতেন ৷ সপ্তাহ শেষে আর পাঁচটা ছেলের মতো ক্লাবে পার্টি করতে যেত এডি ৷ মিনা বা এডি কেউই জানতেন না ওই দিনের রাতটা তাদের জন্য কী নিয়ে অপেক্ষা করছে৷
১২ জুন ফ্লোরিডা শহরের সমকামী ক্লাব পালস-এ আফগান বংশোদ্ভুত মার্কিন নাগরিক ওমর মাতিনের এলোপাথারি গুলিতে প্রাণ হারান ৫০ জন ৷ গুলিবিদ্ধ হন ৫৩ জন ৷ সকালে পুলিশ যখন ৫০ জন নিহতের নামের তালিকা প্রকাশ করেন, তার মধ্যে একটি নাম ছিল এডি জাস্টিস ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘বাইরে গুলি চলছে, আমি বোধহয় মরে যাব মা’, মাঝরাতে শেষ মেসেজ
Next Article
advertisement
Viral Monalisa: হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
  • পুলিশের কাছে সুরক্ষা চাইলেন ভাইরাল মোনালিসা ও প্রেমিক ফরমান

  • মোনালিসা অভিযোগ করেন, পরিবারের চাপে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন

  • পুলিশ মোনালিসার বাবাকে ডেকে পাঠায় এবং নিরাপত্তা নিশ্চিত করে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement